Voice of Eastern India

West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা

কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা। কোথাও উঠে গেছে পিচের প্রলেপ, কোথাও রাস্তায় বড় বড় গর্ত। প্রাণ হাতে নিয়ে যাতায়াত।

বাঁকুড়ার কদমাঘাঁটি থেকে বেলিয়াতোড় হয়ে দুর্গাপুর যাওয়ার রাজ্য সড়কের বেহাল দশা। রাস্তার কঙ্কালসার চেহারা।

শ্যামনগরে বিজেপি কর্মীর মায়ের খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল কর্মী। CBI-এর জালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্ত্রী ঝর্না মিস্ত্রি। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার তৃণমূল কর্মী। ২ মে, ২০২১ : ভোট পরবর্তী হিংসার বলি হন শ্যামনগরের বাসিন্দা শোভারানি মণ্ডল। শোভারানি মণ্ডলের ছেলে সেইসময় বিজেপির ১৭১ নম্বর বুথের সভাপতি ছিলেন। ভোট পরবর্তী পর্যায়ে শোভারানির ছেলের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মা শোভারানি মণ্ডল।
বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয় বিজেপি কর্মীর মা-কে। খুনের ঘটনার পর আগেই গ্রেফতার হয় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর।

কলকাতা পুরসভার পরিষেবা বন্ধ, রাস্তায় জমে জল। যেভাবে ওয়ার্ড বিন্যাস করা হয়েছে তারই প্রতিবাদে সুবোধ মল্লিক স্কোয়ারে অবস্থান বিক্ষোভে বামেরা।

একদিন পার, সরকারি চুক্তির ভিত্তিতে চাকরির দাবিতে এখনও অবস্থান বিকাশ ভবনের সামনে। ২৪ ঘণ্টা পার, চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তায় কম্পিউটার শিক্ষকরা।
বিকাশ ভবনের সামনে টানা অবস্থানে কম্পিউটার শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে রাতভর অবস্থানে আন্দোলনকারীরা। সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ঘোষণা চুক্তিভিত্তিক শিক্ষকদের ।

তৃণমূল জমানার ২০২৫-SLST তালিকা বাতিল। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে নতুন করে তালিকা প্রকাশ। ২০ হাজার ২৪৪ জনের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ।
আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে ইন্টারভিউ। ২০২৫-এর SLST-র ইন্টারভিউ তালিকা, ফাইনাল প্যানেল। ওয়েটিং লিস্ট-সব কিছুই বাতিল করল স্কুল সার্ভিস কমিশন।
আগের তালিকার ভিত্তিতে হওয়া সব কাউন্সেলিং বাতিল। কাউন্সেলিংয়ের ভিত্তিতে দেওয়া সুপারিশপত্রও প্রত্যাহার। আগে ইন্টারভিউ দিলে, নতুন করে আর ইন্টারভিউ নয়। সংরক্ষণ নীতির বদলের জেরে SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া। প্রায় ৩ হাজার অতিরিক্ত চাকরিপ্রার্থীর নাম ইন্টারভিউ তালিকায় যুক্ত।

Source link

Leave A Reply

Your email address will not be published.