West Bengal News Live : দিল্লিতে ভয়ঙ্কর ধূলিঝড় ! দুর্যোগে লন্ডভন্ড কলকাতা, ভাঙল স্বামীজির মূর্তি, বন্ধ একাধিক রাস্তা
সব্যসাচীকে নিয়ে তল্লাশি। মিলল বিপুল পরিমাণ সোনা। নদিয়া জেলা পরিষদ সদস্যার বাড়ি ও ধৃত প্রাক্তন বিধায়কের ব্যাঙ্কের ভল্ট থেকে উদ্ধার ৬ কেজিরও বেশি সোনা, ১ কেজি রূপোর গয়না।
ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে ব্যাঙ্কের ভল্ট। সোনার পাহাড়ে সব্যসাচী। তোলাবাজির টাকাতেই সোনা কিনেছিলেন ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক, দাবি পুলিশের।
কোথায় থেকে এল এতো সোনা? পুলিশের স্ক্যানারে সব্যসাচী ঘনিষ্ঠ নেত্রী।নদিয়া জেলা পরিষদ সদস্যা টিনা সাহা ভৌমিককে তলব বিধাননগর উত্তর থানার।
মাটি, ত্রাণ চুরির পর শ্রদ্ধার্ঘ্য প্রকল্পেও দুর্নীতি? অভিষেকের বিরুদ্ধে আরও অভিযোগ অভিজিৎ দাস ববির। অভিজিৎ দাস বলেন, পুরোটাই ভুয়ো, টাকা উৎস্য কী?
তোলাবাজি মামলায় জালে হালিশহরের পুরপ্রধান ও তাঁর ভাই। লাভপুরে পাকড়াও ৪ তৃণমূল নেতা। সালানপুরে ধৃতকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ। ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরকে ডিম থেরাপি।
নদীর চর বুজিয়ে ক্যাফে। ধৃত সওকত মোল্লার ছেলেকে নোটিস দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। ৭ দিনের মধ্যে নিজের খরচে ক্যাফে ভাঙার নির্দেশ।
আরও ভাঙছে তৃণমূল? এবার বিদ্রোহী শিবিরে একদা মমতা ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিকও? আগেই দলের সব পদ থেকে ইস্তফা। আজ বিধানসভায় ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন মন্ত্রীর।
বিধানসভায় কুণালের বক্তব্য রাখার সময় ‘চোর চোর’ স্লোগান। বিজেপি বিধায়কদের সঙ্গে বিতণ্ডা। অধিবেশনে তুমুল হট্টগোল।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দেওয়া হয়েছিল। ১৫ বছর ধরে রাজ্যে জামাতের সরকার চলেছে। আত্মবলিদান দিবসে আগের তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর।
ফোর্ট উইলিয়ামের কাছে গ্রেফতার ভুয়ো CRPF। জালে ব্যারাকপুরের যুবক। বরানগর থানার পুলিশের হাতেও পাকড়াও ভুয়ো পুলিশ।
দুপুরেই নামল আঁধার। কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। একাধিক জায়গায় উপড়ে গেল গাছ। দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগ। দিল্লিতে প্রবল ধুলো ঝড়।
এমবাপের জোড়া গোল। ইরাককে ৩-০ গোলে উড়িয়ে নক আউটে ফ্রান্স। সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে। জোড়া গোল হলান্ডেরও।
২০২৬ বিশ্বকাপে প্রথম ২ ম্যাচে ৫ গোল। বিশ্বকাপের ইতিহাসে ১৮ টি গোল করে সর্বাধিক গোলের রেকর্ড মেসির। টপকে গেলেন ক্লোজেকে।
সর্বাধিক গোলের রেকর্ড মেসির
পেনাল্টি মিস করেও মেসিই মসিহা। বাঁ পায়ের মিসাইলে জোড়া গোল। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউটে আর্জেন্তিনা।
নক আউটে আর্জেন্তিনা
