<p>পুজোর পোস্ট ঘিরে বিতর্কে কলকাতা পুরসভা। পোস্টের ভাষা নিয়ে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। কলকাতা পুরসভার পোস্ট নিয়ে তীব্র সমালোচনা করেছেন সুকান্ত মজুমদারও। যদিও, পরে আগের পোস্টটি মুছে, নতুন করে পোস্ট করে কলকাতা পুরসভা। </p>
<p>জ্ঞানেশ কুমারের ইস্তফা চেয়ে ককরোচ পার্টির আন্দোলনের দ্বিতীয় দিনেও যন্তরমন্তরের ধারে কাছে কাউকে ঘেঁষতে দিল না দিল্লি পুলিশ। তবে কনট প্লেস-সহ কিছু জায়গায় এদিনও দফায় দফায় বিক্ষোভ হল। চলল ধরপাকড়। ১৬৩ ধারার আওতার বাইরে থাকা এলাকায় শান্তিপূর্ণ জমায়েত করলে বেআইনিভাবে আটক করা যাবে না বলে অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে, মুক্ত হয়েই এদিন নরেন্দ্র মোদিকে নিশানা করলেন ককরোচ পার্টির তিন শীর্ষ নেতা। তুলনা করলেন জরুরি অবস্থার সঙ্গে। ১ কিলোমিটার ব্যারিকেডেই জরুরি অবস্থা? পাল্টা প্রশ্ন তুলল বিজেপি। </p>
<p>অন্যদিকে, আজ ইন্ডি জোটকে সময় দিলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চাইলে পিটিশন ফাইল করতে পারেন। সাক্ষাতের প্রয়োজন নেই। লোকসভার বিরোধী দলনেতাকে ইমেল CJI-এর দফতরের।</p>
<p>ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের। বাড়িতে হামলার পর ফেসবুক পোস্ট, বিকাশকে কাল সমন গড়ফা থানার। </p>
Source link
