Voice of Eastern India

West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়


প্রায় আঠারো হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করেছে পাবলিক সার্ভিস কমিশন। ইতিমধ্যেই বিভিন্ন এজেন্সির সঙ্গে এনিয়ে বৈঠক হয়েছে। নিয়োগ স্বচ্ছ্বভাবে করতে UPSC-র মডেলে কাজ করা হবে বলে জানিয়েছে PSC

পরিবর্তনের বাংলায় SSC-র কমিটিতে শিক্ষাবিদরা। নিয়োগের স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য।
কমিটিতে রয়েছেন রামকৃষ্ণ মিশনের ৩ মহারাজ। ৩ মহারাজ ছাড়াও কমিটিতে রয়েছেন IIM কলকাতার এক অধ্যাপকও। SSC-র কমিটিতে রয়েছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ। কমিটিতে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ। রয়েছেন স্বামী তত্ত্বসারানন্দ ও IIM কলকাতার অধ্যাপক রাম্য তারাকাদ ভেঙ্কটেশ্বরনও।

মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারী আগেই নির্দেশ দিয়েছিলেন। এবার অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়। সেখানে নাম রয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের। শুরু থেকেই এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভয়ার পরিবার। 

আর জি কর থেকে পানিহাটি শ্মশান, শুরু থেকেই ছিলেন নির্মল ঘোষ। অন্যদিকে, পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-র বিরুদ্ধে ডেডবডির ডিসচার্জ সার্টিফিকেটে জোর করে সই করিয়ে নেওয়ানোর অভিযোগ তুলেছিল অভয়ার পরিবার। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়-সহ এই তিনজনকেই গ্রেফতারের দাবি জানিয়েছিলেন অভয়ার মা। 

২০২৪ সালে কেশপুরে সভায় যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। পালাবদলের পর মঙ্গলবার সেই কেশপুরে কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে দাঁড়িয়ে পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন তিনি। 

হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ও তাঁর গাড়িতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারল না পুলিশ। যা নিয়ে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। যদিও গ্রেফতারি প্রসঙ্গে আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, পুরোপুরি ভাবে পাবলিকের জনরোষ হয়েছে।

নেতাজিকে অপমানের অভিযোগে শ্যামবাজারে সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন বিজেপিকে। পাল্টা কালীঘাট তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর উঠল চোর স্লোগান।

নিজের বিধানসভা এলাকা, কেশপুরেই শিউলি সাহাকে শুনতে হল গো-ব্যাক স্লোগান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে দেখেই ‘ঋতব্রত তৃণমূল’-এর বিধায়ককে উদ্দেশ্য করে বিজেপির কর্মীদের স্লোগান। শুরু রাজনৈতিক তরজা।

ফের একবার শালবনির জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল CID. এই নিয়ে জোড়া মামলায় পরপর ৪ দিনে প্রায় ৩৪ ঘণ্টা CID-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি। বুধবার সকাল ১০টায় ফের তাঁকে এই মামলায় তলব করা হয়েছে। মঙ্গলবার CID-র ৬টি টিম পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় নথি সংগ্রহে যায়। 



Source link

Leave A Reply

Your email address will not be published.