১৭ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

১৭ তারিখ পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার দু’এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
১৭ তারিখে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বা বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
১৭ জুলাই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু’এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় বজ্রপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর।
১৮ জুলাই দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং নির্দিষ্ট কিছু জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হতে পারে।

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে ১৮ জুলাই।
১৮ জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু’এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেছে আলিপুরের হাওয়া অফিস।

১৮ তারিখে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
Published at : 16 Jul 2026 08:03 PM (IST)