Voice of Eastern India

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের


কলকাতা: দোরগড়ায় কালীপুজো। এদিকে দেখতে দেখতে  নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। বৃষ্টি হবে আবার নাকি ঠান্ডা পড়বে ? ঘূর্ণিঝড় সরতেই মনে ঘোরাফেরা করছে এই প্রশ্ন সবার। ঠিক এমন সময়েই বড় বার্তা আলিপুর আবহাওয়া দফতরের। 

আরও পড়ুন, “আমার ভারী বয়েই গেছে..”, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়

আবহাওয়া দফতর সূত্রে খবর,  প্রবল ঘূর্ণিঝড় মুরাসু-র অবশিষ্টাংশ হিসেবে, সৃষ্ট পূর্ব তেলেঙ্গানা ও সংলগ্ন উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর অবস্থানরত নিম্নচাপটি আজ, ৫ নভেম্বর ২০২৬ তারিখে, দুর্বল হয়ে পড়েছে। তবে সংশ্লিষ্ট ঘূর্ণাবর্তটি ওই অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে, ৩.১ থেকে ৪.৫ কিমি উচ্চতায় অবস্থান করছে। এছাড়া উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম ও সংলগ্ন অঞ্চলের উপর, সমুদ্রপৃষ্ঠ থেকে, ৩.১ কিমি উচ্চতায়, একটি উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে আজ থেকে সপ্তম দিন অবধি আবহাওয়ার সতর্কতার কোনও বার্তা নেই। জেলাগুলিতে আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা, ধীরে ধীরে ২-৩ ডিগ্রি অবধি হ্রাস পেতে পারে। এরপর সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।



Source link

Leave A Reply

Your email address will not be published.