Voice of Eastern India

Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”


কলকাতা: কাল দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা সমতল ও পাহাড় দুই জায়গাতেই। ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। উত্তরবঙ্গের কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পড়তে পারে বাজ। 

আরও পড়ুন, “..শেষ করে দিল আমাদের দলটাকে”, অভিষেককে নিশানা কল্য়াণের

“আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”, কী বলছে  আলিপুর আবহাওয়া দফতর ?

 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের উপর, অবস্থানকারী উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত বর্তমানে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের, উপর অবস্থান করছে। এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উচ্চতা পর্যন্ত, বিস্তৃত রয়েছে। উচ্চতার দিক থেকে এটি দক্ষিণ পশ্চিম দিক থেকে হেলে রয়েছে।  এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম বাংলাদেশ, উপকূলের উপরে একটি নিম্নচাপ অঞ্চল গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে

হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উত্তর-পশ্চিম বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে মৌসুমী অক্ষরেখা বিহারের মুজাফফরপুর এবং বাংলার বালুরঘাটের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। শনিবার ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপরের পাঁচ জেলায়। রবিবার অতিবৃষ্টির কমলা সতর্কতা।পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা। নদীর জলস্তর বাড়তে পারে। কোথাও কোথাও বিপদ সীমার ওপরে বইতে পারে নদী। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। শষ্যের ক্ষতির আশঙ্কা।

বুধবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা

বুধবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।রথের দিন বৃহস্পতিবার এবং শুক্রবার ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৮ শতাংশ।



Source link

Leave A Reply

Your email address will not be published.