৩ নভেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করার পর উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড়।

IMD-র পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র জেরে পশ্চিমবঙ্গে তেমন কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি।
যদিও আবহাওয়া অফিস জানিয়েছে, ৪ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪ নভেম্বর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস।
৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

৪ নভেম্বর দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৫ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও ৩ নভেম্বর সন্ধ্যার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
পশ্চিমবঙ্গের উপকূলে কোনও সতর্কতা না থাকলেও ৩ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছিল।

ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় ৪ নভেম্বরের পর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। ৫ ও ৬ নভেম্বর মূলত শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
Published at : 04 Nov 2026 09:17 AM (IST)