কলকাতা: আজ থেকে টানা ৩ দিন পূর্বাভাস কলকাতা -সহ দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে পারদপতনের পূর্বাভাসের কথা জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই-২৪ পরগনা বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সোমবার, মঙ্গলবার ও বুধবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। অর্থাৎ ভাইফোঁটায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। IMD সূত্রে খবর, পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায়, অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি বর্তমানে, উত্তর পূর্ব বিহারের উপর, ৩.১ কিমি, উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে অবস্থান করছে।
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
