Voice of Eastern India

Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?


জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির ভ্রুকুটি, বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ। আগামীকাল তা শক্তিশালী সাইক্লোন ‘আকভান’-এ পরিণত হওয়ার পথে। তার জেরে ১৮ নভেম্বর থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। ১৯ থেকে ২১ তারিখ গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আকভানের প্রভাবে কাল থেকে তামিলনাড়ুর বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস। প্রবল বৃষ্টির সম্ভাবনা পুদুচেরিতেও, ল্যান্ডফলের পর অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে ‘আকভান’।

আরও পড়ুন – আচমকাই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল সাসপেন্ড করা হল। ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’ লেখা দলের এক্স অ্যাকাউন্টে। এক্স-এর আইন ভাঙার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ডেড, লেখা দলের এক্স অ্যাকাউন্টে। এই ঘটনার নেপথ্যে মমতা-তৃণমূলের ষড়যন্ত্র দেখছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। ‘সাসপেনশন সাসপেনশন খেলা খেলছে মমতা-তৃণমূল’, নাম, প্রতীক-সংঘাতের আবহে অভিযোগ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। ‘তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়’, যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযোগ মমতা-তৃণমূল কংগ্রেসের। 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.