বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে ভূখণ্ডে। সেই কারণে অগস্ট মাসের ২ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১ অগস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অনদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অগস্ট মাসের প্রথম দু’দিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবার, অর্থাৎ অগস্ট মাসের ২ তারিখ উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

২ অগস্ট উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, ২ অগস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কয়েকটা জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২ তারিখ বা তার পর আবহাওয়ার অবস্থা খারাপ হওয়ার কারণে দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ধস নামতে পারে।

এ ছাড়াও জানানো হয়েছে, তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক প্রভৃতি নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষকে সাবধানও করেছে হাওয়া অফিস।
Published at : 31 Jul 2026 11:13 PM (IST)