সুদীপ চক্রবর্তী, কলকাতা: এবার পাক চর সন্দেহে পাকড়াও তৃণমূল নেতার ভাই। রাজ্য় পুলিশের STF-এর হাতে গ্রেফতার ইসলামপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতির ভাই ফজলে রব্বি। এর আগে ISI-এর হয়ে চরবৃত্তির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছিল STF. সেই সূত্র ধরেই ফজলে রব্বির খোঁজ মেলে বলে STF সূত্রে দাবি।
পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে চরবৃত্তির অভিযোগে, এবার জালে তৃণমূল নেতার ভাই। উত্তর দিনাজপুর থেকে পাকিস্তানের চর সন্দেহে রাজ্য পুলিশের STF গ্রেফতার করেছে ফজলে রব্বি-কে। তৃণমূলের ইসলামপুর ব্লকের প্রাক্তন সভাপতি জাকির হোসেনের ভাই এই রব্বি। ধৃত ফজলে রব্বির স্ত্রী নুরনেহার বেগম বলেন, আমার স্বামী নির্দোষ। চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে।যেহেতু তৃণমূলের বড়ো নেতার ভাই, তাই বিরোধীরা এই চক্রান্ত করেছে।স্বাধীনতা দিবসের আগের দিনই পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI-এর হয়ে চরবৃত্তির অভিযোগে, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার মহম্মদ শফিকুল ইসলাম, কোচবিহারের তুফানগঞ্জের নুর নাসিরুদ্দিন আলি, এবং কোচবিহারের সাহেবগঞ্জের রশিদুল হক-কে গ্রেফতার করে STF.
STF সূত্রে খবর, এই ৩ জনকে জেরা করে জানা যায়, ভারতীয় সেনা-সম্পর্কিত একটি প্রতিষ্ঠানের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেছিল তারা। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম ব্যবহার করে তারা চরবৃত্তি চালাত। এই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্য়াপ প্রোফাইল তৈরি করা হয়েছিল। সেই পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং তথ্য আদানপ্রদান করা হত বলে অভিযোগ। পাঞ্জিপাড়ার মহম্মদ শফিকুল ইসলামের সূত্র ধরেই গ্রেফতার করা হয় তৃণমূল নেতার ভাই ফজলে রব্বি-কে। গ্রেফতারির পর তাকে দিনহাটার সাহেবগঞ্জে নিয়ে চলে যায় STF.
Jadavpur Incident News | “ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা” : Anirban Banerjee
