Voice of Eastern India

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!


বীরভূম: টুলু মণ্ডল মানেই যেন একটা সমান্তরাল প্রশাসন, সমান্তরাল সরকার। তার নির্দেশ ছাড়া যেন কিছুই হত না এলাকায়। আর নদী দখল করে রাস্তা তৈরি করতেও পিছপা হয়নি এই পাথর ব্যবসায়ী। এমনকি পরিকল্পনা ছিল সেতু তৈরিরও।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কবে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে?

তৃণমূল আমলে এই টুলু মণ্ডল বলেছিলেন, “ঊর্ধ্বতন আমাদের যা প্রশাসন আছে, বলল আপনারা থেকে এটা করে দেন। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি ভাবে ১৫ দিনের মধ্যে চালু করব।” এই কথা শুনে কেউ বলবে না কোনও পাথর ব্যবসায়ী এই কথা বলছেন। উল্টে মনে হতে পারে, সরকারের কোনও আধিকারিক সাংবাদিক বৈঠক করছেন। বীরভূমে এতটাই ছিল নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুর দাপট। অনেকে তো বলছেন, সেখানে কার্যত তাঁর সমান্তরাল সরকার চলত।

অভিযোগ, নদী দখল করে তৈরি করেছিলেন রাস্তা। সেই রাস্তায় আদায় করা হত টোল ট্যাক্স। এমনকি সেতু তৈরির প্রস্তুতিও শুরু করেছিলেন টুলু। গত বছরের শুরুর দিকে তিলপাড়া ব্যারাজ কর্তৃপক্ষ জানায়, মেরামতির জন্য কয়েকদিন বন্ধ থাকবে ময়ূরাক্ষী নদীর ওপরের সেতু। আর সেই সিদ্ধান্তেই বিপাকে পড়েন টুলু অ্যান্ড কোম্পানি। সেতু বন্ধ থাকলে তাদের পাথরের লরি বেরোবে কোন পথে? চিন্তায় পড়ে যান তাঁরা।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

এই ঘটনার পরই একেবারে সাংবাদিক বৈঠক ডেকে, টুলু মণ্ডল জানান, তাঁদের সেতু তৈরির পরিকল্পনা। সেই সাংবাদিক বৈঠকে টুলু বলেন, “তিলপাড়ার যে ব্রিজ, এপ্রিল থেকে মনে হয় এই ব্রিজটায় যান চলাচল বন্ধ আছে। তো আমরা যে দুর্গতিতে পড়ে গেছি, আমাকে বলেছে এবং ঊর্ধ্বতন আমাদের যা প্রশাসন আছে, বলল আপনারা থেকে এটা করে দেন। আমি কাজলকে বলেছি যেহেতু কাজল সঙ্গে আছে, এবং অনেক লোকাল লোকের, ৯ জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিতে। এটা বানাতে মোটামুটি ৪-৫ কোটি টাকা খরচ হবে।”

সেতু তৈরির আগে, গাড়ি চলালচল অব্যাহত রাখতে, নদীর ওপর হিউম পাইপ ফেলে তৈরি করে ফেলেন বিকল্প রাস্তা। সেই রাস্তারও উদ্বোধন করেন খোদ টুলু মণ্ডল। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এটা নদী। ব্যারাজ খারাপ হয়েছে। শুনলাম, ব্রিজ হবে। রাস্তা হয়। টুলু উদ্বোধন করে।”

শুধু রাস্তা তৈরিই নয়, সেই রাস্তায় বসানো হয় টোল বুথ। টোল গেট নিয়ে। এখানে টোল আদায় করা হয়। সেই সঙ্গে চলতে থাকে সেতু তৈরির পরিকল্পনা। আনা হয় বড় বড কংক্রিটের সেগমেন্ট। কেমন হবে সেই সেতু? জানিয়েছিলেন টুলু নিজেই। টুলু বলেন, “একদম উন্নত মানের হবে। এই যে বড় বড় দেখছেন না ব্লকগুলো পড়ে আছে এর ওপরে ঢালাই হবে। প্রায় ২০-২৫ টন রডের ঢালাই হবে।  ঢালাই দেওয়ার পরে OPC সিমেন্ট দিয়ে যেটা এ গ্রেডের সিমেন্ট সেই সিমেন্ট দিয়ে ঢালাই হবে । আমরা টার্গেট নিয়েছি মোটামুটি ভাবে ১৫ দিনের মধ্যে চালু করব।”

সূত্রের খবর, রাজ্যে পালাবদলের জেরে ভেস্তে যায় টুলুর সেতু তৈরির পরিকল্পনা। সম্পত্তি এবং সাম্রাজ্য় সামনে আসার পর গা ঢাকা দিয়েছেন টুলু মণ্ডল। সরকার বদলের পর খুলে গেছে তিলপাড়া ব্যারাজ। আপাতত বন্ধ টুলুর রাস্তা।



Source link

Leave A Reply

Your email address will not be published.