TMC News: ২১ জুলাই নিয়ে আইনি জটিলতা। কালীঘাট তৃণমূলের ২১ জুলাই হবে বিড়লা তারামণ্ডলের সামনে। শর্ত বেঁধে দিয়ে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
এদিকে, ‘কালীঘাট-তৃণমূল’-এ আরও বড় ধাক্কা। ঋতব্রত তৃণমূলে মদন মিত্র, ছাড়লেন ‘কালীঘাট-তৃণমূল’-এর সমস্ত পদ। ফিরহাদ, চন্দ্রিমা, বালুর পর এবার মদন-হারা মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের সমাবেশের আগে ‘কালীঘাট তৃণমূল’-এ মদন মিত্র। ‘কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলাম’। ‘শুধু এঘর থেকে ওঘরে গেলাম’। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। গতকাল ‘ঋতব্রত-তৃণমূল’-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার তালতলার বাড়িতে যান মদন মিত্র। মদন মিত্র পৌঁছনোর সময় বাড়িতে ছিলেন না, জানিয়েছেন সন্দীপন সাহা। গতকাল স্বর্ণকমল সাহার ফোন থেকে সন্দীপন সাহার কথা বলেন মদন মিত্র। ‘ফোন করে মদন মিত্র বলেন তিনি সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে চান’।
