Voice of Eastern India

TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা ‘কালীঘাট-তৃণমূল’


ABP Ananda LIVE: ঘরে-বাইরে আরও চাপে মমতা বন্দ্যোপাধ্যায়। আরও ফাঁকা হল ‘কালীঘাট-তৃণমূল’-এর ক্যাম্প। আজ ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগ দিলেন দুই প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ দাস। এদিন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে উপস্থিত হয়ে তাপস চট্টোপাধ্যায় বললেন, সব সহযোগীরা এক জায়গায় হয়েছে। তাদের অর্থাৎ কালীঘাট-তৃণমূলের আর কোনও ভিত্তি নেই। অন্যদিকে, বিশ্বজিৎ দাস প্রশ্ন তুললেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল নয়? অপরপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠল কালীঘাট-তৃণমূলের ভিতর থেকেও। কালীঘাট-তৃণমূলের হাওড়া সদরের সভাপতি এবং প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, দিদিকে হাত জোর করছি যে, দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না। কারণ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে দলটার এই অবস্থা হয়েছে। কুণাল ঘোষ অবশ্য বলছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন, তারা থাকছেন। যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গা আত্মসমর্পণ করে দিচ্ছেন।



Source link

Leave A Reply

Your email address will not be published.