Voice of Eastern India

TMC News: রাস্তায় গড়াগড়ি খেয়েও নিস্তার নেই! ‘ডিমের ভয়ে’ শেষে কাটমানির টাকা ফেরত দিলেন তৃণমূলের বুথ সভাপতি


পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাজ্যে সরকার বদল অনুযায়ী, তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় মানুষেরা। বিভিন্ন জায়গায় তৃণমূল নেতানেত্রীদের ঘিরে জনরোষ দেখা যাচ্ছে। অনেক জায়গায় ডিম ছোড়ার মতো ঘটনা তো ঘটছেই। আর এবার, আবাস প্রকল্পের টাকা আটকে দেওয়ার ভয় দেখিয়ে নেওয়া কাটমানি, ফেরত দিলেন তৃণমূল নেতা! প্রথমে অবশ্য তিনি তা দিতে চাননি। হাতজোড় করে, রাস্তায় গড়াগড়ি খেয়েও মিলল না নিস্তার। অবশেষে কাটমানির টাকা ফেরত দিতে হল তৃণমূল নেতাকে! ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়।

রাস্তায় গড়াগড়ি খেয়ে, হাতজোড় করে নিস্তার চাইলেন তৃণমূল নেতা!

ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়ার ভয় দেখিয়ে কোনও উপভোক্তার কাছে ৫ হাজার, আবার কোনও উপভোক্তার কাছ থেকে ১০, এমনকি ১৫ হাজার টাকাও কাটমানি নিয়েছিলেন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি। রাজ্যে পালাবদল হতেই উপভোক্তারা দল বেঁধে সেই কাটমানির টাকা ফেরত চান। আর সেইখান থেকেই শুরু হয় বিপত্তি। টাকা ফেরত দেবেন না, এই কথা বলে হাত জোড় করে, রাস্তায় গড়াগড়ি খেয়ে নিস্তার চান ওই তৃণমূল নেতা। কিন্তু তারপরে ডিম ছোড়ার ভয়ে বাধ্য হয়ে, শেষে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরালেন বাঁকুড়ার রাইপুর ব্লকের লুড়কা গ্রামের তৃনমূলের বুথ সভাপতি বুবুন কর।

আবাস প্রকল্পের টাকা আটকে দেওয়ার ভয় দেখিয়ে কাটমানি

বছর পাঁচেক আগে, সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার রাইপুর ব্লকের মেলাড়া গ্রাম পঞ্চায়েতের লুড়কা গ্রামেও বেশ কয়েকজন বাসিন্দা আবাস প্রকল্পে বাড়ি পান। উপভোক্তাদের কাউকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া, আবার কারও দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকি দিয়ে লুড়কা গ্রামের বুথ সভাপতি বুবুন কর উপভোক্তা পিছু ৫ থেকে ১৫ হাজার টাকা কাটমানি আদায় করেন বলে অভিযোগ স্থানীয়দের। রাজ্যে পালাবদল হতেই সম্প্রতি ওই বুথ সভাপতির বাড়িতে চড়াও হয়ে কাটমানি ফেরতের দাবি জানান উপভোক্তারা। প্রথমে তাঁদের সাথে ওই তৃণমূল নেতার বচসা বাধে। পরে হাত জোড় করে রাস্তায় গড়াগড়ি খেয়ে সকলের কাছে ক্ষমা চান ওই ব্যক্তি। কিন্তু তাঁর ভয় ছিল যে, তাঁকেও অন্যান্য তৃণমূল নেতাদের মতো ডিম ছুঁড়ে মারা হতে পারে! সেই আতঙ্ক উপভোক্তাদের একাংশকটে কাটমানির টাকা ফিরিয়ে দেন ওই তৃণমূল নেতা। জানা গিয়েছে, মোট ৭ জন উপভোক্তাকে ওই তৃনমূল নেতা কাটমানি বাবদ নেওয়া মোট ৫২ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন ওই তৃণমূল নেতা।

আরও পড়ুন: RG Kar News Update: RG কর তদন্তে নয়া মোড়? সোম সকালেই হাসপাতালে CBI-এর টিম! করতে পারেন জিজ্ঞাসাবাদও

 



Source link

Leave A Reply

Your email address will not be published.