Voice of Eastern India

TMC News: “অনুব্রতকে নিয়ে শুভেন্দু বলছে, এ হচ্ছে ধোয়া তুলসীপাতা”, কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের


ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়ে এসেছে। শুভেন্দু অধিকারী নিয়ে বলছে, এ হচ্ছে ধোয়া তুলসী পাতা।’ ফিরহাদ হাকিম, অরূপ রায়, অরূপ বিশ্বাস থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ভোটে ভরাডুবির পর থেকে একে একে সকলেই কালীঘাট তৃণমূলের সঙ্গ ছেড়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের নাম। অর্থাৎ এবার প্রিয় দিদির হাত ছাড়লেন তার স্নেহের কেষ্ট। অনুব্রত মণ্ডল বীরভূমের একসময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা। একসময় বীরভূমে অনুব্রত মণ্ডল মানেই ছিল শেষ কথা। অন্যদিকে তাকে অত্যন্ত স্নেহ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠলেও এমনকি গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তারের পরেও কেষ্টর পাশেই দাঁড়াতে দেখা গেছে তৃণমূল নেত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক এ বহু চর্চিত বিষয়। 



Source link

Leave A Reply

Your email address will not be published.