Voice of Eastern India

TMC 21 July: “ভীষণ চাপে আছি, লোক কম, দৌড়াদৌড়ি করছি”, ২১ জুলাই প্রসঙ্গে দোলা সেন


TMC 21 July News: ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে। চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি। খতিয়ে দেখতে গেলেন দোলা সেন। এদিকে, আগামীকাল ২১ জুলাই পালন করতে চলেছে কালীঘাট তৃণমূল। তার আগে আজ প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

অন্যদিকে, ‘২১ জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। রাজনৈতিক পদ কিংবা ক্ষমতা নয়, চার্টার্ড ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অনেক সম্পত্তির মালিক হওয়া, ২১ জুলাইকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। ২১ জুলাই কী হয়েছিল, এখনও জানে না পশ্চিমবঙ্গের মানুষ। অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন। বিধানসভা চলায় আমি সেই রিপোর্ট এখানে পেশ করব। বুদ্ধদেব ভট্টাচার্য, এন কৃষ্ণমূর্তি, মণীশ গুপ্ত, তুষারকান্তি তালুকদার, কানওয়ালজিৎ সিং, রাজকোমল জুহুরি, দীনেশ বাজপেয়ী, বিমান বসু, প্রদীপ ভট্টাচার্য, মঞ্জুকুমার মজুমদার, কিরণময় নন্দ, শোভনদেব চট্টোপাধ্যায়, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, সৌগত রায়, সব মিলিয়ে ৪৪জনকে কমিশন ডেকেছিল’, বললেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় সাক্ষী বলে যিনি দাবি করেন, তাকেই ডাকেনি কমিশন।” 



Source link

Leave A Reply

Your email address will not be published.