Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
হুগলি: তারকেশ্বরে তীর্থযাত্রীদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের। মূলত শ্রাবণী মেলা উপলক্ষে এই মুহূর্তে তারকেশ্বরে পুর্ণার্থীদের ঢল নেমেছে। কেউ পায়ে হেঁটে আবার কেউ আবার ট্রেনে করে তারকেশ্বর স্টেশনে নেমে গন্তব্যে পৌঁছচ্ছেন। আর এহেন পরিস্থিতিতে তীর্থযাত্রীদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের।
আরও পড়ুন, “সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, পূর্ব রেলওয়ের একজন সিনিয়র অফিসার বলেছেন, শ্রাবণ প্রতি সোমবার, শিবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন তারকেশ্বরে। বিশেষ করে এই বছর একটা রেকর্ড ভিড় দেখা গিয়েছে। আমরা নিশ্চিত করছি, এবার শ্রাবণী মেলা চলাকালীন পুর্ণার্থীরা নিরাপদ, নির্ভিঘ্ন ও আরামদায়ক যাত্রা করবেন। সিনিয়র অফিসাররা যাত্রীদের বিষয়টি দেখছেন। কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যায়, নিরাপত্তজনিত সব বিষয়গুলিতেই খেয়াল রাখা হচ্ছে।’
রেলের অফিসারেরা জানিয়েছেন, গত সোমবার প্রায় ১ লক্ষ ৬০ হাজার তীর্থযাত্রীর আগমন হয়েছে তারকেশ্বরের শ্রাবণী মেলায়। যা মূলত, গত বছরের ভিড়ের তুলনায় ৩৪.৩০ শতাংশ বেড়েছে। শেওড়াফুলি স্টেশন থেকেও এই রিপোর্ট মিলেছে। জানা গিয়েছে এবার, শেওড়াফুলি থেকে তারকেশ্বরে পথে যাত্রা করেছেন ৮৩ হাজার ৯৬৩ জন, যা মূলত গত বছরের থেকে ২৬.৬৪ শতাংশ বেড়েছে।’
