Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE: রাত পোহালেই ২১ জুলাই। তার আগেই আজ ১৯৯৩ সালের ২১ জুলাই গুলি চালনার ঘটনা নিয়ে, কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী । কার্যত ভোঁতা হয়ে গেল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৩৩ বছরের পুরনো ইস্য়ু। মুখ্যমন্ত্রী বললেন, “এই দিনটাকে ব্য়বহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্য়ক্তিগত বিষয় সম্পত্তি, চার্টার্ড ফ্লাইটে ঘোরা, হরিশ চ্য়াটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে ৩৮টা প্লটের মালিক হওয়া, অসংখ্য় প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন।” কমিশনের রিপোর্ট পড়ে শুভেন্দু অধিকারী আরও বললেন, “সবচেয়ে বড় সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন, আমাকে ডাকবেন না। তখনকার মুখ্যমন্ত্রী তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কারণ ওঁর বিদ্যুৎমন্ত্রীর (মণীশ গুপ্ত) ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল।” ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তদন্ত কমিশন গঠন করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার। ওড়িশা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন কমিশন রিপোর্ট জমা দেয়। কিন্তু সেই রিপোর্ট কোনও দিন জনসমক্ষে আনেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শুভেন্দু অধিকারীর আজ কমিশনের রিপোর্ট পেশ করা নিয়ে, কুণাল ঘোষ বলেন “আজকের মুখ্য়মন্ত্রী সেই সময়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অন্য়তম দক্ষিণ হস্ত ছিলেন। দলের অন্য়তম শীর্ষনেতা ছিলেন। তার জন্য় এত কিছু উপলব্ধি করার জন্য় ২০২৬ অবধি কি অপেক্ষা করতে হল?”
