Voice of Eastern India

Suvendu Adhikari: আজ আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ, প্রকাশ্যে আসতে পারে এঁদের নাম?


কলকাতা: আজ বিধানসভায় আমফান দুর্নীতি নিয়ে CAG রিপোর্ট পেশ। বিধানসভায় CAG রিপোর্ট নিয়ে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। 

এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘২৫ তারিখ CAG-এর রিপোর্ট প্রকাশ্যে আসবে। দুর্নীতিতে যেই জড়িত থাকুন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা। দুর্নীতিতে যার নাম পাওয়া যাবে। তিনি মুখ্যমন্ত্রী হোন, মন্ত্রী হোন আর যত বড় নেতাই হোন…তাঁর বিরুদ্ধে FIR করার জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করব’। 

মুখ্যমন্ত্রী এও বলেন, ‘প্রধানমন্ত্রী আমফানের সময় ২ দফায় ৩৭৫০ কোটি টাকা দেন। আমফানে বড় দুর্নীতি হয়, হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে বিশেষ CAG তদন্ত হয়। সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। এই বিশেষ CAG তদন্ত নিয়ে আলোচনা দরকার। যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের মুখোশ টেনে খুলে দেওয়া দরকার’। 



Source link

Leave A Reply

Your email address will not be published.