Voice of Eastern India

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন ‘দেখে নেব’


সনৎ ঝা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার ইস্যুতে এবার কড়া বার্তা দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসে তিনি বলেন, ‘ভয় আউট, ভরসা ইন। যাঁরা থ্রেট কালচার করার দুঃসাহস করবে, তাদের আমার সঙ্গে দেখা করতে বলবেন। বাকিটা আমরা দেখে নেব।’

এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছে হাসপাতালের সুপার ও প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন মন্ত্রী। হাসপাতালের তরফে তাঁকে স্বাগত জানানো হয়। এরপর তিনি মেডিকেলের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনের সময় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মেডিকেল কলেজের একটি মাঠও ঘুরে দেখেন ইন্দ্রনীল খাঁ। মাঠটি দ্রুত খেলার উপযোগী করে তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি মাঠের কাছেই একটি ভলিবল কোর্ট তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানান রাজ্যের মন্ত্রী। ইন্দ্রনীল খাঁ বলেন, ‘দীর্ঘদিন ধরে মাঠটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমান সরকার মাঠটি সংস্কার করে ছোট ছোট ইনডোর গেমের পরিকাঠামো তৈরির পরিকল্পনা করছে।’ অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল আমলে এই সংস্কৃতি প্রসঙ্গে সরব হন মন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, হাসপাতালে কোনওভাবেই ভয় দেখানো বা হুমকির সংস্কৃতি বরদাস্ত করা হবে না।



Source link

Leave A Reply

Your email address will not be published.