ABP Ananda LIVE : ‘সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার টোপ, ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র!’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের। বললেন, ‘ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ। সেবাশ্রয়ে ক্যাম্পে গেলে দেওয়া হবে অভিষেকের দেওয়া শংসাপত্রও…দেওয়া হয়েছিল এমনই প্রতিশ্রুতি। সেবাশ্রয়ের হোয়াটস অ্যাপ গ্রুপে পাঠানো হয় গুগল ফর্ম। বলেছিল নিজের বিস্তারিত নাম, ঠিকানা, ফোন নম্বর ওই ফর্মে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে শংসাপত্র পাঠাবেন বাড়ি বাড়ি। ক্যাম্পের পর মেলেনি শংসাপত্র ও টাকাও’, অভিযোগ ইন্টার্নের। তিনি আরও বলেন, ‘প্রেসক্রিপশনে নিজের নাম ও রেজিস্ট্রেশন নম্বর লেখার দরকার নেই। শুধু সই করলেই চলবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়। সেবাশ্রয়ের ক্যাম্পে ছিল না কোনও সিনিয়র চিকিৎসক। সমস্ত ইন্টার্ন, হোমিওপ্যাথি, MBBS পড়ুয়াদের দিয়ে চলছিল ক্যাম্প। ক্যাম্প থেকে কিছু নির্দিষ্ট ওষুধ দিতে বলা হয়েছিল’, সেবাশ্রয় নিয়ে অভিযোগ ডায়মন্ড হারবারে ক্যাম্পে যাওয়া মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের।
