Voice of Eastern India

Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল ‘অ্যান্টিচেম্বার’-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?


সেবাশ্রয়-২ এর ক্যাম্পের ভেতরের হেল্প ডেস্কে এখনও পড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন। এরই সঙ্গে রয়েছে সুসজ্জিত অ্যান্টি চেম্বারও। কখনও ভুল চিকিৎসায় হাত বাদ, কখনও পা বাদ। সেবাশ্রয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে রোগীদের। আর এবার সেবাশ্রয় ক্যাম্পে দেখা গেল ডাক্তারির ম্যানুয়াল। ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে ‘অ্যান্টিচেম্বার’! শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল ‘অ্যান্টিচেম্বার’-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম। অভিষেক না ‘পুষ্পা’, কার জন্যে তৈরি এই ‘অ্যান্টিচেম্বার’? 

পড়ুন আরও খবর – কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে, শনিবার সেবাশ্রয় নিয়ে হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘আমরা সমস্ত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করেছি’। ‘ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে সরকারি অর্থ ব্যয় হয়েছে’। ‘রাজ্য পুলিশের CID, STF দিয়ে তদন্ত এবং অভিযান চলছে’। ‘ক্যাম্পে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের অভিযোগে FIR করা হয়েছে’। ‘এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই’। ‘আমরা আঁটঘাট বেঁধে, তথ্যপ্রমাণ জোগাড় করে কাজ করছি’। ‘সঠিক সময়ে পদক্ষেপ হবে’।

 



Source link

Leave A Reply

Your email address will not be published.