Voice of Eastern India

Sabyasachi Dutta: পুরনো তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত, তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ


কলকাতা : তোলাবাজিকাণ্ডে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেফতার হতেই খুলে গেছে প্য়ান্ডোরার বাক্স।বেরিয়ে আসছে একের পর এক অভিযোগ। ইতিমধ্য়ে একাধিক অডিও সামনে এনেছেন মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ীর। যে অডিও ক্লিপে তোলা চেয়ে হুমকি দিতে শোনা গেছে। এরই প্রেক্ষিতে আজ বারাসাত আদালতে ভয়েস স্যম্পল নেওয়া হবে সব্যসাচী দত্ত ও অভিযোগকারীর।                  

পুরনো তোলাবাজির মামলায় আরও বিপাকে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। অভিযোগকারীর দেওয়া অডিও ক্লিপ যাচাই করতে, বৃহস্পতিবার, বারাসাত আদালতে সব্যসাচী দত্তের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল। সেইসঙ্গে তাঁর সহযোগী বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ও অভিযোগকারী মধুসূদন চক্রবর্তীরও ভয়েস স্যাম্পেল সংগ্রহ করা হয়।                      

অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরেছিলেন, বোলপুরে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলর 

জামিন খারিজ হয়েছে। জেল হেফাজতে রয়েছেন। ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা। তার মধ্য়ে পুরনো তোলাবাজির মামলায় আরও বিপাকে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। অভিযোগকারীর দেওয়া অডিও ক্লিপ যাচাই করতে, এবার বারাসাত আদালতে তাঁর ভয়েস স্যাম্পল বা কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল। বৃহস্পতিবার সব্যসাচী দত্ত তাঁর সহযোগী বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ও অভিযোগকারী মধুসূদন চক্রবর্তীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলেন ২ জন ফরেন্সিক বিশেষজ্ঞ।                       

ভাঙরের মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, শোকের ছায়া এলাকায় 

তোলাবাজির মামলায় বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়। যাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সব্যসাচী দত্ত, তিনিই প্রকাশ্যে আনেন একের পর এক অডিও, ভিডিও। বুধবার, আদালতে সেই ভয়েস রেকর্ডিং জমা করেন অভিযোগকারীর আইনজীবী। তারই ভিত্তিতে, পরের দিনই ভয়েস স্যাম্পেল টেস্ট করা হল ধৃত সব্যসাচী দত্তের। মঙ্গলবার নদিয়ার তেহট্টে, সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি ও ব্য়াঙ্কের লকার থেকে উদ্ধার হয় ৬ কেজি সোনা ও দেড় কেজি-র কাছাকাছি রুপো। ওই দিনই, বিধাননগর উত্তর থানায় হাজিরা দেন টিনা সাহা ভৌমিক। সোনা উদ্ধার ঘিরে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। উদ্ধার হওয়া সোনার মূল্য ও শুদ্ধতা নির্ধারণের জন্য় টেস্টার ও ভ্যালুয়ার নিয়োগেরও দাবি জানিয়েছেন আইনজীবী। তাও মঞ্জুর করেছে আদালত। 



Source link

Leave A Reply

Your email address will not be published.