Voice of Eastern India

Roopa Ganguly : ‘কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না’, ফেসবুকে পোস্ট করেও ডিলিট করলেন বিজেপি বিধায়ক


কলকাতা : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব। কালীপুজোর রাতে শব্দ-দানবের দৌরাত্ম্য দেখা গেল শহরজুড়ে। এই আবহে কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুক বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় পোস্ট করলেন, ‘কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না।’ পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন রূপা। 

কালীপুজোর সন্ধেয় দাপট দেখাল শব্দবাজি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজির তাণ্ডবে কার্যত প্রাণ ওষ্ঠাগত হল হাসপাতালে থাকা রোগীদের একাংশের। শব্দদানবের দাপট কতটা ? যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে কলকাতার বিভিন্ন এলাকা ঘুরলেন সবুজ মঞ্চের সদস্যরা। 

কালীপুজো। আলোর উৎসব। কিন্তু, আলোর পাশাপাশি, কালীপুজোর সন্ধেয় দাপট দেখাল শব্দবাজি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজির তাণ্ডবে কার্যত প্রাণ ওষ্ঠাগত হল হাসপাতালে থাকা রোগীদের একাংশের। কিন্তু, শব্দদূষণের মাত্রা ছিল ঠিক কতটা ? পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সন্ধেয় পথে নামেন ‘সবুজ মঞ্চ’ সংগঠনের কর্মীরা। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ বিসি রায় শিশু হাসপাতালে পৌঁছে যান সংগঠনের কর্মীরা।



Source link

Leave A Reply

Your email address will not be published.