Ritabrata On Sudip Bandyopadhyay: “সুদীপদাকে সরিয়ে ওই ক্রাউন প্রিন্সকে তার রাজ্যভিষেকের প্রথম ধাপ হিসাবে বসানো হয়েছিল”, কটাক্ষ ঋতব্রতর
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ইতিমধ্যেই খবর, বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা যোগ দিতে চলেছেন ত্রিপুরা থেকে রেজিস্টার হওয়া একটি দলে। NCPI বা নাম ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। আর এবার তৃণমূলের সেই বিক্ষুব্ধ সংসদীয় দল নিয়ে মুখ খুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ঋতব্রত বললেন, “রাজনীতি কোনদিকে গড়াবে যে সুদীপদারা কোন রাজনীতি করবেন সেটা তাঁরা জানেন। আমাদের এই মুহূর্তের ৬৪ জন রয়েছেন। আগামীকাল সেটা আরও বাড়তে পারে। আমরা যারা একত্রে রয়েছি আমরা অনেকদিন ধরেই যে কালেকটিভ ডিসিশন নিয়েছি। আমরাই তো প্রথম, আমি এবং সন্দীপন সাহা এই ব্যাপারটা নিয়ে সরব হয়েছিলাম। আমরাই চিঠি করেছিলাম যা হচ্ছে নৃশংস, সই জাল হচ্ছে। এগুলো নিয়ে আমরা দু’জন সরব হয়েছিলাম। তারপর একের পর এক বিধায়কদের সঙ্গে আমরা যখন মিলিত হই, আমাদের কথা হয়। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। আমাদের পুরোটাই একটা কালেকটিভ। সেই কালেকটিভ একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা পশ্চিমবঙ্গের বিধানসভায় একটা স্ট্রং বিরোধী দলের ভূমিকা পালন করব। গঠনমূলক বিরোধী।”
এর মধ্যে তাঁর মুখে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটাক্ষ। ব্যঙ্গের সুরে তিনি বললেন, “এবার সংসদে যাঁরা মিলিত হয়েছেন, মিলিত হওয়ার পর বোঝা যাবে। ২৮ জন সংসদের মধ্যে কিন্তু সেখানেও দুই তৃতীয়াংশের বেশি সদস্য একত্রিত হয়েছেন। সুদীপদার মত, যিনি দীর্ঘ সময় দলনেতা ছিলেন, যাঁকে প্রায় কোনও কারণ ছাড়াই দল নেতা থেকে হঠিয়ে দিয়ে ওই কর্পোরেট হঞ্চকে, ওই ক্রাউন প্রিন্সকে তার রাজ্যভিষেকের প্রথম ধাপ হিসাবে বসানো হয়েছিল।”
রাজ্য বিধানসভায় কি বিক্ষুব্ধদের সংখ্যা বাড়বে? ঋতব্রত বললেন, “আমাদের সংখ্যা এখন ৬৪, কাল সকালে কী হবে, এটা কাল সকালেই বলতে পারব। তবে, এই টুকু বলতে পারি সংখ্যাটা আরও বাড়বে, কত, সেটা ফাইনাল হওয়ার পর বলতে পারি, কিন্তু সংখ্যাটা বাড়বে।”
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
