Voice of Eastern India

RG Kar News Update: RG কর তদন্তে নয়া মোড়? সোম সকালেই হাসপাতালে CBI-এর টিম! করতে পারেন জিজ্ঞাসাবাদও


কলকাতা: আরজি কর (RG Kar) তদন্তে এবার নতুন মোড়? সোমবার সকালেই আর জি কর মেডিক্য়াল কলেজে এল CBI-এর টিম। মোট ৬ জনের টিম এসে পৌঁছেছে হাসপাতালে। সূত্রের খবর, আর জি কর মেডিক্য়ালের বিভিন্ন পদাধিকারীর সঙ্গে কথা বলবেন তাঁরা। আজ বেশ কিছু পদাধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন CBI -এর অফিসাররা। আর জি করের ক্যাম্পাসের ভিতরের একাধিক জায়গা এদিন ঘুরে দেখতেও পারেন তাঁরা। ঠিক কী ঘটেছিল আরজি কর হাসপাতালে সেই ভয়াবহ রাতে, সেই তদন্ত করতে ঘটনাস্থল থেকে শুরু করে, হাসপাতালের একাধিক জায়গা ঘুরে দেখতে পারে CBI-এর টিম।

আরজি কর মামলার তদন্ত করতে, হাসপাতালে গেল CBI-এর টিম

প্রসঙ্গত, এর আগে CBI-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে আর জি কর মামলার তদন্তের  নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দেশ দিয়েছিল বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এই মামলার তদন্তে ৩ সদস্যের SIT-ও গঠনের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা, রত্না দেবনাথ একাধিকবার বলেছেন যে, তিনি আশান্বিত যে তাঁর মেয়ে বিচার পাবেন। আর আজ, আরজি কর মামলায় CBI-এর অফিসারদের আসা ও জিজ্ঞাসাবাদ করা যেন নতুন আশার সঞ্চার করছে।

আরজি করে চিকিৎসকের ধর্ষণ খুনের মামলার তদন্ত করতে এদিন হাসপাতালে আসে CBI। এই ঘটনায় তথ্যসংগ্রহ করতে আজ হাসপাতালে আসে CBI-এর টিমের ৬ সদস্য। আজ হাসপাতালের কিছু পদাধিকারীর সঙ্গে জিজ্ঞাসাবাদও করতে পারেন তাঁরা। এদিন CBI-এর টিম হাসপাতালে আসার আগেই, হাসপাতালে আসেন MSVP। আরজি করে মৃত চিকিৎসকের পরিবারের সদস্যরা তদন্ত নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিলেন। এরপরে আদালতের তরফ থেকে এই মামলায় SIT গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, আজ হাসপাতালের প্রিন্সিপাল আর MSVP-র সঙ্গে কথা বলতে পারেন CBI-এর অফিসাররা। তাঁরা ছাড়াও আরও বেশ কিছুজনকে আজ জিজ্ঞাসাবাদ করতে পারেন CBI অফিসাররা। পাশাপাশি হাসপাতাল চত্বরে, হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে পরিদর্শনও করতে পারেন তাঁরা। শারদ্বত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব নিয়েই ভরসা দিয়েছিলেন যে, আরজি কর কাণ্ডে ন্যায়বিচার পাওয়ার জন্য যা যা পদক্ষেপ তাঁর তরফ থেকে নেওয়া প্রয়োজন, তিনি তা নেবেন।

আরও পড়ুন: Satabdi Roy News: ‘যাঁরা এখন সমালোচনা করছেন, তাঁদের কী ভাবছেন… সব জানি’, নতুন দলে গিয়ে বিস্ফোরক শতাব্দী

 



Source link

Leave A Reply

Your email address will not be published.