Voice of Eastern India

RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী


কলকাতা: ৯ অগাস্ট ২০২৪, আজ থেকে ঠিক দু’বছর আগে তৃণমূল কংগ্রেসের জমানায় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে ধর্ষণ ও খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। অভিশপ্ত ৯ আগস্ট আজও দাগ কাটে মানুষের মনে। এই দিনটিকে স্মরণ করতে ও অভয়াকে সম্মান জানাতে, তাঁর স্মৃতির উদ্দেশে রবিবার রাজ্য জুড়ে ও মেডিক্যাল কলেজ গুলোতে অভয়া-র স্মরণসভা আয়োজন করা হয় এবং নীরবতা পালন করা হয়। পানিহাটিতেও অভয়ার স্মরণসভার আয়োজন করা হয়। আর এই সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা থাকাকালীন সেই সময়ের কিছু ঘটনাকে তুলে ধরেন। তৎকালীন মুখ্যমন্ত্রী অভয়াকে নিয়ে কী কী বলেছিলেন তার উল্লেখও করেন।  

আর জি কর ঘটনার পর, তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে তুলে ধরে কটাক্ষ করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ”১৪ অগাস্ট ২০২৪, তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন বেহালা থেকে, ওর পরিবার চাইলে তো ১০ লক্ষ টাকা দেওয়াই যেতে পারে। সঙ্গে সঙ্গে অভয়ার পিতৃদেব ও মাতৃদেব বললেন, না, আমাদের অভাব আছে, কিন্তু অর্থ চাই না, বিচার চাই। আরও নজির গড়লেন, যখন শিয়ালদাহ কোর্ট বললো একজন অভিযুক্তের ক্যাপিটাল পানিশমেন্ট ঘোষণা করার পর বলল, ক্ষতিপূরণ বাবদ ১৬ লক্ষ টাকা এই পরিবারকে দিতে হবে। তখন অভয়ার মা বললেন, আমরা টাকা নেব না, বিচার চাই। একজন নয়, অনেকে এর সঙ্গে যুক্ত। আমি আপনার বিচারে সন্তুষ্ট নই।”

আরও পড়ুন – ‘ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা’, কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী

এই সভা থেকেই, আগের সরকার ও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে একহাত নিতেও ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এমন ঘটনা আর যেন না ঘটে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো এই ধরণের কোনও ইস্যুকে প্রেমের ঘটনা বলব না। বারুইপুরে পুলিশ যা করার করেছে। যত কঠোর হওয়ার দরকার, সরকার হবে। পুলিশকে বলেছি, নারী নির্যাতনের অভিযোগ উঠলে অপেক্ষা করবেন না। কারও ফোনের অপেক্ষা করতে হবে না। এর শেষ আমাদের দেখতেই হবে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রথমেই আমি আজকে এখানে যাঁরা ‘অভয়া’র স্মরণসভা আয়োজন করেছেন তাঁদের আমি অন্তর থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাব। আমরা এই ভয়ঙ্কর, অমানবিক ঘটনাটি দেখেছি। এটা শুধু পানিহাটি, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গে সামাজিক ব্যাধিতে হচ্ছে।’



Source link

Leave A Reply

Your email address will not be published.