Voice of Eastern India

RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি…অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা


পানিহাটি: আজ অভিশপ্ত ৯ অগাস্ট। দু’বছর আগে এই দিনেই ঘটেছিল আর জি কর (RG Kar Case) হাসপাতালে অভয়া কাণ্ড ঘটেছিল। ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। সেই আর জি কর কাণ্ডের আজ ২ বছর পার। আজ অভয়া স্মরণ হচ্ছে রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে। নীরবতা পালন করা হয় সর্বত্র। আজ সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে অভয়া স্মরণ করা হয়। সকাল ১১টায় সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ২ মিনিটের নীরবতা পালন করা হয়।

বিকেলে পানিহাটিতে অভয়া স্মরণ মঞ্চে বক্তব্য় রাখেন অভয়ার মা, বিজেপির বিধায়ক রত্না দেবনাথ। তিনি বলেন, “লড়াইটা আমি ছাড়িনি। ও হয়তো হসপিটালের কিছু জেনে ফেলেছিল…।” আরও বলেন, “কারও জন্য আর রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয় না। ওকে স্কুলে একবার মাথা শব্দটি দিয়ে বাক্যরচনা করতে দিয়েছিলেন শিক্ষক। ও লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মাথা আছে। সেটা পরে শিক্ষক আমাকে ডেকে দেখান।”

রত্না বলেন, “নির্যাতিতা হিসেবে নয়, আমি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা করে যাব। রোগীদের খুব যত্ন করত আমার মেয়ে। ওর বাবা বলত, আমার মেয়ে ভীষণ দামি। সত্যি রত্ন পেয়েছিলাম, যেটা হারিয়ে ফেলেছি। লড়াই ছাড়িনি.. কত রাত মেয়ের সঙ্গে না ঘুমিয়ে কাটিয়েছি। আর কোনও মেয়েকে এরকম নির্যাতিতা হতে না হয়।”

রত্না দেবনাথ যখন কথাগুলো বলছেন, শুনে কেঁদে ফেলেন মঞ্চে বসে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে রুমাল দিয়ে চোখের জল মুছতেও দেখা যায়। পরে শুভেন্দু বলেন, “ডাক্তার বোনের মায়ের মাথায় লাঠি পড়েছিল। অভয়ার মাকে হাসপাতালেও ভর্তি নিতে চায়নি। ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। আমি যা করার করছি, করব, এর শেষ দেখে ছাড়ব। আজ সব হাসপাতালে মাথানত করে অভয়া-স্মরণ হয়েছে। অভয়াকাণ্ডের ভয়ঙ্কর স্মৃতি চিরকাল থাকবে। অভিযুক্ত বা সম্ভাব্য অভিযুক্তদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনি পথে পদক্ষেপ করব। এমন ঘটনা আর যেন না ঘটে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো প্রেমের ঘটনা বলব না। বারুইপুরে পুলিশ যা করার করেছে। যত কঠোর হওয়ার দরকার, সরকার হবে। পুলিশকে বলেছি, নারী নির্যাতনের অভিযোগ উঠলে অপেক্ষা করবেন না। কারও ফোনের অপেক্ষা করতে হবে না। এর শেষ আমাদের দেখতেই হবে।”

আরও পড়ুন: অভিনেত্রীর সঙ্গে গোপনে বিয়ে সারলেন KKR তারকা, শুভেচ্ছাবার্তা শুভমন, অভিষেকদের



Source link

Leave A Reply

Your email address will not be published.