Voice of Eastern India

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল ‘বন্দে মাতরম’ | ABP Ananda


Red Road Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসে রেড রোডে পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কলকাতা এবং রাজ্য পুলিশের তরফে মুখ্যমন্ত্রীকে দেওয়া হল ‘গার্ড অফ অনার’। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় কুচকাওয়াজের। প্রদর্শন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো। আমলা ও পুলিশ আধিকারিকদের পদক দিয়ে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিকে, ফের CID-দফতরে হাজিরা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়কের। এই নিয়ে টানা ৮দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA-কে CID-তলব । ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় গতকাল সুজয় হাজরার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সুমিত রায়কে। সেই মামলাতেই আজ ফের ভবানী ভবনে তলব সুমিত রায়কে। 

অন্যদিকে, আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় তৃণমূল সমর্থকেরা এসে গণ্ডগোল করে, অভিযোগ এবিভিপির। তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর। এরপর ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। কলেজেও দেখানো হয় বিক্ষোভ, দেওয়া হয় স্লোগান। 



Source link

Leave A Reply

Your email address will not be published.