Voice of Eastern India

Ratna Debnath: “পুলিশ তদন্ত করছে, বিচার হবে, আমি আশাবাদী”, বললেন অভয়ার মা | R G Kar | ABP Ananda


R G Kar Case: “তদন্ত হবে, বিচার হবে, বিচার না পেলে আমি তো ছাড়ব না কাউকে। যারা আমার মেয়ের সঙ্গে এ ধরনের অপরাধমূলক কাজ করেছে, তারা মানুষই না”, বললেন অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। 
এদিকে, তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি (BJP), ভাঙরে (Bhangar) পদযাত্রা ও পথ অবরোধ। তৃণমূল নেতা সাদেকুল দপ্তরিসহ একাধিক তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে সরব বিজেপি। সোনারপুর-ঘটকপুকুর (Sonarpur Ghatakpur) রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অবরোধ-বিক্ষোভ। বিজেপির অভিযোগ, একাধিক ঘটনায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না।  

 



Source link

Leave A Reply

Your email address will not be published.