Voice of Eastern India

Newtown Traffic Police Case: নিউটাউনে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধর, গ্রেফতার ৩ স্কুল শিক্ষক


কলকাতা: নিউটাউনের ন’পাড়া সিগন্যালে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ। গ্রেফতার ৩ স্কুল শিক্ষক।                                            

পুলিশ সূত্রে জানান হয়েছে, ‘মত্ত অবস্থায় বাইকে করে যাচ্ছিলেন ওই ৩জন। উল্টোদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি অ্যাপ ক্যাবকে ধাক্কা মারে বাইকটি’, অ্যাপ ক্যাবের চালকের সঙ্গে ওই ৩জনের বচসা শুরু হয় বলে দাবি পুলিশের।                                                                                                    

‘ক্যাব চালক বিষয়টি ট্রাফিক পুলিশকে জানায়’, ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে এলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁকে রাস্তায় ফেলে ৩ অভিযুক্ত মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকো পার্ক থানার পুলিশ। অভিযুক্ত ৩শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।                                                                                                    

পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনের নাম মনমোহন বেহেরা, নীতীশ কুমার সাউ এবং শুভজিৎ চক্রবর্তী। মনমোহন ও নীতীশের বাড়ি ওড়িশায়। অন্যদিকে, শুভজিৎ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। কর্মসূত্রে তিনজনই নিউটাউন এলাকায় থাকতেন। তাঁরা একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন বলে জানা গিয়েছে।                                                                              

 কী কারণে কর্তব্যরত পুলিশকর্মীর উপর এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত তিনজনকে বারাসাত আদালতে পেশ করা হবে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.