Netaji Subhas Chandra Bose: ‘নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়…’, কী জানালেন শমীক ভট্টাচার্য
কলকাতা : নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। পূর্বতন সরকারের আমলে তিনি বঙ্গ বিভূষণ সম্মান পেয়েছিলেন তিনি। সেই সম্মান কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার। এই গোটা ঘটনার প্রসঙ্গে বিজেপির রাজ্য (পশ্চিমবঙ্গ) সভাপতি এবং রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তাঁর কালজয়ী সত্ত্বা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতা হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু নেতাজি তাঁর কালজয়ী সত্ত্বা দিয়ে সমস্ত কিছুর উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তাভাবনা করবে। এমপি, এমএলএ যদি এই ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছে, সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন।’
নেতাজিকে অপমান, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই বিপাকে অনন্ত। তাঁর তৃণমূল আমলে পাওয়া ‘বঙ্গ বিভূষণ’ সম্মান কেড়ে নিল সরকার। নেতাজিকে অপমান করায় বঙ্গ বিভূষণ সম্মান হারালেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তৃণমূল জমানায় অর্থাৎ রাজ্যের পূর্বতন সরকারের আমলে অনন্ত মহারাজকে দেওয়া হয়েছিল ‘বঙ্গ বিভূষণ’ সম্মান। নেতাজি-বিতর্কে অনন্ত মহারাজের সেই সম্মান কেড়ে নিল বিজেপি সরকার। গত ২১ ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে ‘বঙ্গ বিভূষণ’ সম্মান দিয়েছিল তৃণমূল সরকার। বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয়েছিল নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সম্মান বজায় রাখা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি সাংসদের ‘বঙ্গ বিভূষণ’ সম্মান কেড়ে জানিয়ে দিল রাজ্য সরকার।
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অসম্মানজনক মন্তব্য় করে বিতর্কে অনন্ত মহারাজ। আর এর মধ্য়েই নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে, গ্রেফতার করা হয়েছে অনন্ত মহারাজের অনুগামীকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অসম্মানজনক মন্তব্য় করা হয়েছে। বিজেপির রাজ্য়সভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক। সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে নেতাজিকে নিয়ে একাধিক কুরুচিকর পোস্ট। এইসব নিয়ে আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর, এরপরই শুরু হয়েছে অ্য়াকশন। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অনন্ত মহারাজের অনুগামী উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা কিরণকুমার দাসকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য়ের প্রেক্ষিতে ৬টি FIR দায়ের করা হয়েছে। ১০৮টি আপত্তিজনক পোস্ট সোশাল মিডিয়া থেকে সরানো হয়েছে।
