Voice of Eastern India

NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন …


নিট প্রশ্নফাঁসকাণ্ডে আজ একদিকে যেমন আন্দোলনকারী সংগঠন CJP-র প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকের হতে চলেছে। এই নিয়ে আগেই উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন অন্যদিকে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, “গোটা দেশ মোদিজির উপর ভরসা রাখে, আমাদেরও রাখা উচিত। প্রধানমন্ত্রী যা করছেন, সকলের জন্যই করছেন। বিশেষ করে যুবসমাজের স্বার্থে তিনি যে পদক্ষেপ নিচ্ছেন, তার উপর দেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে।”

তিনি আরও বলেন, “দেশবিরোধী শক্তিকে পশ্চিমবঙ্গ থেকে উপড়ে ফেলবে এই সরকার। মাত্র ১০ সপ্তাহ হয়েছে। আগামী দিনে আরও অনেক কিছু দেখতে পাবেন।” পাশাপাশি ২৬ জানুয়ারি ও ১৫ অগস্টে সমস্ত প্রতিষ্ঠানে জাতীয় দিবস পালন বাধ্যতামূলক হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। হস্টেলগুলিতে কী চলছে সে বিষয়ে তাঁর কাছে তথ্য রয়েছে বলেও দাবি করে শুভেন্দু বলেন, “এক সবক শেখাব। এই মাটি স্বাধীনতা সংগ্রামীদের, ঋষি অরবিন্দের মাটি। এখানে কোনও উল্টোপাল্টা কাজ চলবে না।”

এদিকে, আজ যন্তরমন্তর থেকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবের উদ্দেশে রওনা দিয়েছেন CJP-র প্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করবেন জে পি নাড্ডা। প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের সঙ্গে এটি কেন্দ্রের দ্বিতীয় দফার বৈঠক। বৈঠকের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে।

তবে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি এখনও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। তাই আজকের বৈঠকে অচলাবস্থা কাটে কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও আন্দোলনকারীদের।



Source link

Leave A Reply

Your email address will not be published.