নয়াদিল্লি: একদিকে এনসিপিআই সাংসদদের বিজেপিতে মিশে যাওয়ার জল্পনা। তার মাঝেই গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়েক প্রায় ৪০ মিনিট সাক্ষাৎ ঘিরে সেই জল্পনা আরও তুঙ্গে ওঠে। তবে গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেও, সাক্ষাৎ হয়নি কাকলি-শতাব্দী-সহ অন্যান্য NCPI সাংসদদের সঙ্গে। অবশেষে শেষ হয়েছে সেই বহু প্রতিক্ষীত এনডিএ বৈঠক। কী কথা হল , কী নিয়ে আলোচনা ? সাংবাদিকদের মুখোমুখি কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়রা।
স্পিকারকে সমস্ত তথ্য প্রদান করেছি জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁর কথায়, উই আর গিভিং অল দ্য ডকুমেন্টস টু অনরেবেল স্পিকার, ফর আওয়ার রেগকনেশন। ..কথা চলছে, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে। ..আগে এমন মিটিং কখনও হয়নি। আমার খুবই ভাল লেগেছে। আর আমাকে যে ডাকা হয়েছে এই বৈঠকে, এজন্য আমি খুবই খুশি।
শতাব্দী রায় বলেন, খুব ভাল অভিজ্ঞতা। এরকম অরগানাইসড আমরা দেখিনি। আমাদের কোনও ধারণা নেই , এরকম হয়। সেশনে কী কী বিল আসবে, সেটা নিয়ে ডিসকারশন। এবং গভমেন্ট কী কী করছে, এক্সপোর্টের বিষয়ে, কোথায় কোথায় কী হচ্ছে, কত বিজনেস করছে, যেমন ফিসারি নতুন ডিপার্টমেন্ট খুলে সেখানে কত বিজনেস হয়েছে ? কীরকমভাবে হয়েছে, সব বোঝাচ্ছে। কী কী বিল আসবে, সেই বিলগুলি নিয়ে কথা বলছে। তো সেটা ভাল লাগল, এরকম তো আমরা দেখিনি, সবাই আছে…আমাদেরকেও ওয়েলকাম করেছে।’
