Voice of Eastern India

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda


Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা। ইতিমধ্যেই CBI এর স্ক্যানারে বরানগর থেকে শুরু করে কামারহাটি পুরসভার তিনজন আধিকারিক। বরানগর, কামারহাটি পুরসভার তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করা হয় CBI এর তরফে। 
এদিকে, এয়ারপোর্ট অ্য়াডভাইসরি কমিটির বৈঠকে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে সৌগত রায়। ২ বিজেপি বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দমদমের সাংসদের। সৌগত রায়ের নোটিস এরপর প্রিভিলেজ কমিটিতে পাঠাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। হামলার অভিযোগে পুলিশের কাছেও নালিশ সৌগত রায়ের। 
প্রসঙ্গত, গতকাল ফের বিজেপির বিক্ষোভের মুখে ‘কালীঘাট-তৃণমূল’-এর সাংসদ সৌগত রায়। কলকাতা বিমানবন্দর চত্বরে সৌগত রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির। কলকাতা বিমানবন্দরের একটি কমিটির চেয়ারম্যান সাংসদ সৌগত রায়। বৈঠকে যোগ দিতে ঢোকার মুখে বিক্ষোভের মুখে সৌগত রায়। পরে বৈঠকে যোগ দেন ‘কালীঘাট-তৃণমূল’-এর সাংসদ সৌগত রায়।  



Source link

Leave A Reply

Your email address will not be published.