Voice of Eastern India

Municipal Corporation Election | পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট, কবে হবে বিজ্ঞপ্তি?


ABP Ananda LIVE : পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায় ভোট। পুজোর ছুটির পরেই বিজ্ঞপ্তি। ২৭ কিংবা ২৮ নভেম্বর পুরভোটের সম্ভাবনা, ২ ডিসেম্বর ভোটগণনার সম্ভাবনা। পুজোর ছুটির শেষেই কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কার্শিয়ং, কালিম্পং পুরসভায় ভোট। কাল জেলাশাসকদের সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের। আগামী সপ্তাহ থেকেই জেলায় পাঠানো হবে ইভিএম।

আরও খবর…

অত্যাধিক ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারে ঘনিয়ে আসছে বিপদ, সতর্ক করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। প্রেসক্রিপশন ছাড়া বিক্রি রুখতে কড়া নির্দেশ দিল CDSCO। নির্দেশিকা অনুযায়ী, Registered Medical Practitioner-এর প্রেসক্রিপশন ছাড়া ব্যথা যন্ত্রণার ওষুধ খুচরো বিক্রি করা যাবে না। সাধারণ ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে, যেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, সেখানে রোগীদের নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও খবর…

SIR নিয়ে দুই নির্বাচন কমিশনারের আপত্তি অগ্রাহ্য করে কি একতরফা সিদ্ধান্ত? মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কের মধ্যেই থানায় অভিযোগ দায়ের সাংসদ মহুয়া মৈত্রর। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের মহুয়ার। 



Source link

Leave A Reply

Your email address will not be published.