Voice of Eastern India

Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?


কলকাতা: হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য!

হাসপাতালে ভর্তি, কেমন আছেন মীরা ভট্টাচার্য

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। পেটে ব্যথা নিয়ে, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য। চিকিৎসকেরা জানাচ্ছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি, প্রয়োজনীয় চিকিৎসা চলছে তাঁর। জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২টা নাগাদ পেটে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান মীরা ভট্টাচার্য। তবে তাঁর শারীরিক অবস্থা দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তাঁকে এখনও হাসপাতালের পর্যবেক্ষণে থাকতে হবে। আগামীকাল তাঁর কোলোনোস্কপি হওয়ার কথা। মায়ের অসুস্থতার খবর পেয়ে খোঁজ নিয়েছেন তাঁর একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য। 

বেশ কিছুদিন ধরেই কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন মীরা ভট্টাচার্য, এমনটাই জানা যাচ্ছে। বাড়িতে চিকিৎসা চললেও, তেমন স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছিল না। সেই কারণেই তিনি হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসকেরা জানিয়েছেন মীরাদেবীর ফুসফুসেও কিছুটা সংক্রমণ ছড়িয়েছে। তবে তেমন উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এমনিতেই মীরাদেবীর হার্টে সমস্যা রয়েছে, তাঁর পেসমেকার বসানো রয়েছে। প্রত্যেকেই মীরা ভট্টাচার্যের সুস্থতা কামনা করেছেন।

নিরাপত্তা ফেরানো প্রসঙ্গে কী বলেছিলেন মীরা ভট্টাচার্য?

প্রসঙ্গত সদ্যই, মীরা ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফিরিয়ে দিয়েছে বিজেপি সরকার। সেই সময়ে দেওয়া সাক্ষাৎকারে মীরা ভট্টাচার্য বলেছিলেন, ‘উনি (বুদ্ধদেব ভট্টাচার্য্য) চলে যাওয়ার পরেই ওঁরা (নিরাপত্তারক্ষীরা) চলে গেলেন। আমাদের এখনকার মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, আমার ওঁর কথা (শুভেন্দু অধিকারীর) মনে পড়ে… যখন আমি ওনাকে (বুদ্ধদেব ভট্টাচার্য্য) আগলে বিধানসভায় রয়েছি, তখন শুভেন্দুবাবু আমাকে এসে বলেছিলেন, যদি আপনার কখনও কোনও প্রয়োজন হয়, আমাকে বলবেন। বুদ্ধবাবু ও বুদ্ধবাবু ছিলেন… আমি তো খুব সাধারণ মহিলা। ওঁরা এসেছেন (শুভেন্দু অধিকারী-বিজেপি সরকার) এখনও ৩ মাস হয়নি। এর মধ্যে উনি (শুভেন্দু অধিকারী) ভোটের আগে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো পূরণ করতেই এত ঝাামেলা… তার মধ্যে উনি যে এটা মনে রেখেছেন… মনে রেখে আমাকে যে নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন, এতে ওঁকে আমি আন্তরিক শুভকামনা জানাই। সঙ্গে শুভেচ্ছাও রইল। উনি এগিয়ে চলুন। আমি আমার জন্য বলছি না। এত কিছুর মধ্যেও যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো ওঁর মনে থাকে, সেটা অবাক করা। আমি খুব গর্বিত যে, ভোটের আগে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কার্যকরী হচ্ছে। এখনও কিন্তু ৩ মাস হয়নি, কিন্তু তার মধ্যেই কার্যকরী হতে আড়ম্ব করেছেন। সেই কারণে ওঁকে তো অভিবাদন জানানোই উচিত।’

 

আরও পড়ুন: Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

 



Source link

Leave A Reply

Your email address will not be published.