Mamata Banerjee Congress Return Possibility: ১৫ বছরে বারবার দল ভাঙিয়ে তিলে তিলে শেষ করেছেন কংগ্রেসকে, সেই কংগ্রেসের ‘দুয়ারে’ দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
Mamata Banerjee Congress Return Possibility: জঙ্গিপুর, জিয়াগঞ্জ, বেলডাঙা, ধুলিয়ান–এই চারটা পুরসভায় একসময়, একজনও কাউন্সিলর ছিল না তৃণমূলের। কিন্তু, দল ভাঙিয়ে রাতারাতি সবকটি পুরসভার দখল নিয়েছিল তৃণমূল। দু-হাজার তেরোর পঞ্চায়েত নির্বাচনে মালদা আর মুর্শিদাবাদ জেলা পরিষদ জিতেছিল কংগ্রেস। পরবর্তীতে, এই জেলা পরিষদ দুটো দখল করে নিয়েছিল তৃণমূল। আর এরমধ্যে মুর্শিদাবাদ জেলা পরিষদে তো কংগ্রেস বিয়াল্লিশটি আসন পেয়েছিল। আর তৃণমূল এক। তারপরও কংগ্রেস ভাঙাতে ভাঙাতে গোটা জেলা পরিষদটাই দখল করে নিয়েছিল তৃণমূল। গত পনেরো বছরে যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন কি সেই কংগ্রেসের ‘দুয়ারে’ দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়?
একের পর এক ঝড়ে দিশা হারিয়ে কি ফের কংগ্রেসেই ফিরবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? মঙ্গলবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় ১০ জনপথে গিয়ে সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন! আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তবে প্রদেশ কংগ্রেসে এনিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্য়দিকে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে কোনও আলোচনা হয়নি।
চরম দুর্দিন। রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব। সর্বহারা। ঘরের মধ্য়েই ঘরছাড়া। নিজের তৈরি দলেই বহিরাগত। এই পরিস্থিতিতে কি রাজনীতির আঁতুরঘরে ফিরতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? ফের কংগ্রেসের ঘাটেই নোঙর করবে ‘নিঃস্ব’ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূলের তরী? যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন কি সেই কংগ্রেসের ‘দুয়ারে’ দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়? মমতা বন্দ্য়োপাধ্য়ায় কি ফের কংগ্রেসে যোগ দেবেন?
ইন্ডি জোটের বৈঠকের পর, মঙ্গলবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় ১০ জনপথে গিয়ে সনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সনিয়া গান্ধীর পক্ষ থেকে কি কংগ্রেসে মিশে গেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে সহ সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে? কংগ্রেসে মিশে গেলে সাধারণ সম্পাদক করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে? কিন্তু মমতা বন্দ্য়োপাধ্য়ায় কংগ্রেসে যুক্ত হতে চাইলেও, কি অসময়ে-দুঃসময়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের মোকাবিলা করা কংগ্রেসের নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা তা মেনে নেবেন?
ক্ষমতায় থাকাকালীন রাহুল গান্ধীকে, কংগ্রেসকে লাগাতার আক্রমণ, কটাক্ষ, ব্য়াঙ্গ- বিদ্রুপ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এখন সব হারিয়ে কি সেই কংগ্রেসকেই সাহায্য়ের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? যদিও, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কংগ্রেসে ফেরার জল্পনা ভিত্তিহীন। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে।
এরইমধ্য়ে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল, কংগ্রেসের সাংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক, প্রদেশ সভাপতিদের নিয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
Ritabrata Banerjee: ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে গঠন নেই’, আক্রমণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
