Voice of Eastern India

Mamata Banerjee: “…মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি”, বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব


কলকাতা: বিধানসভা ভোটের আগে SIR নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। নথি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “SIR করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি।” এবার বেনিয়ম করে বার্থ সার্টিফিকেট ইস্যু করা তদন্ত দেখে অনেকেই প্রশ্ন তুলছে, এতে কি বড়সড় কিছু উঠে আসবে?

আরও পড়ুন: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব

বিধানসভা নির্বাচনের আগে SIR নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, “আমাদের সরকার থাকলে আমি কাউকে এখান থেকে বাদ দিতে দেব না। আমি কাউকে বাতিল করতে দেব না।” যদিও তৎকালীন বিরোধী দলনেতা স্পষ্টই জানিয়েছিলেন, যাঁরা ভারতীয় তাঁদের নাম এই তালিকায় উঠবে।

এসআইআর হয়ে গিয়েছে। বহু মানুষের নাম বাদ পড়েছে। কেউ কেউ ট্রাইব্য়ুনালেও গিয়েছেন। কিন্তু তারপর ভোটও হয়ে গিয়েছে। গঠন হয়ে গিয়েছে সরকারও। রাজ্য়ে রাজনৈতিক পালাবল হয়েছে। আর সেই প্রেক্ষাপটেই এবার মাথাচাড়া দিয়ে উঠেছে বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্যু করার ভয়ঙ্কর অভিযোগ!

আরও পড়ুন: রাহুল গান্ধীদের আটকাতে ব্যারিকেড, ছাত্র-যুবদের সঙ্গে এবার রাস্তায় থাকার অঙ্গীকার বিরোধী সাংসদদেরও

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলছেন, “সার্টিফিকেট যেটা ইস্যু হল, ৪৬ হাজার ৯৮৮ এর মধ্যে ১১ হাজার ৩৯০ টা জেনুইন ছিল না। প্রায় ২৫ শতাংশ ভুয়ো ছিল। এইসব লোকদের আজকে ভোটার তালিকায় ঢুকিয়ে নিয়েছে, অন্য সুবিধা পাচ্ছে। এদের তথ্য ভুল আছে।” আর এই আবহেই বারবার ঘুরে ফিরে আসছে SIR-এর সময় নথি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ।

তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “SIR করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না। আপনাদের যদি কোনও কাগজপত্রের দরকার হয়, তাহলে আমরা সরকারের পক্ষ থেকেও MAY I HELP YOU বুথ তৈরি করে দিচ্ছি। সেখানে যাবেন, সাহায্য নেবেন। ১২ তারিখ থেকে ‘MAY I HELP YOU’ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্র অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না। ওখান থেকে পেয়ে যাবেন।”

এরই মধ্যে বৃহস্পতিবার বেনিয়ম করে বার্থ সার্টিফিকেট ইস্যু করা নিয়ে তল্লাশি চালাল পুলিশ। রাজ্যের বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলছেন, “প্রচুর ভুয়ো সার্টিফিকেট আছে, আপনারা জানেন। অনুপ্রবেশকারীতে ভরে আছে বাংলা। সেখানে দাঁড়িয়ে আজকে এটা হবে ডেথ এবং বার্থ সার্টিফিকেট নিয়ে, এটা হওয়ার কথাই ছিল।” তদন্তে কি তবে বড়সড় কিছু উঠে আসবে?



Source link

Leave A Reply

Your email address will not be published.