Voice of Eastern India

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে


অভিজিৎ চৌধুরী: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে (Malda Harishchandrapur)। গতকাল  দৌলতনগর গ্রামের ২ জন মহিলা সীমানা লাগোয়া বিহারের গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গেছিলেন। অভিযোগ, সেখানে এক অজ্ঞাতপরিচয় যুবক তাঁদের পথ আটকায়। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর মহিলা বাধা দেন। তখন তাঁকে হাঁসুয়া দিয়ে কোপায় ওই দুষ্কৃতী। আহত মহিলা কোনওক্রমে পালিয়ে এসে গ্রামবাসীদের ঘটনার কথা জানান। স্থানীয়রা এরপর ঘটনাস্থলে গিয়ে কাশবনে অপর মহিলার দেহ দেখতে পান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, মোথাবাড়িকাণ্ডে এবার সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত পয়লা এপ্রিল মোথাবাড়িতে SIR-এর কাজে আসা বিচারকরা ভয়াবহ হামলার মুখে পড়েন। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে NIA। মালদার মোথাবাড়িতে, বিচারকদের উপর হামলার ঘটনায় এবার ঋতব্রত-তৃণমূলের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ করল NIA।

বিধানসভা ভোটের আগে, পয়লা এপ্রিল, মালদার মোথাবাড়িতে, এরকমই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন, সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজে আসা বিচারকরা! দুপুর থেকে তাঁদের BDO অফিসে আটকে রাখা হয়। মাঝরাতে কোনওমতে বেরোতে পারলেও, রাস্তায় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। 

এই ঘটনায়, স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে, NIA-কে তদন্তভার দেয় সর্বোচ্চ আদালত। ঘটনায় কংগ্রেস, তৃণমূল, ISF-এর নেতা-কর্মী সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়, যাদের অধিকাংশই এখন জামিনে মুক্ত। এই প্রেক্ষাপটে এবার সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনের স্বামীকে জিজ্ঞাসাবাদ করল NIA।

গত মাসে মালদা থেকে আরও একটি খবর এসেছিল। মালদায় চড়া সুদে টাকা নিয়ে, সময় মতো তা শোধ না করতে পারায় দম্পতির ওপরে অত্যাচারের অভিযোগ। স্বামীকে মারধর, স্ত্রীকে বাড়ি থেকে তুলে এনে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নাম অমরদীপ সাহা। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়েরের পর থেকেই বেপাত্তা অভিযুক্ত। তাঁর দুটো মোবাইল ফোনও সুইচড্ অফ। বিজেপির অভিযোগ, এই ব্যক্তি প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ। যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতার দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে বদনাম করতেই অমরদীপ নামে ওই ব্যক্তিকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন মালদা জেলার পুলিশ সুপার।



Source link

Leave A Reply

Your email address will not be published.