ABP Ananda LIVE : “আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। আপনি একটা কবরস্থ মৃতদেহকে মাটির তলা থেকে খুঁড়ে আবার প্রকাশ্যে বের করেছেন”, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদজ্ঞাপন মদন মিত্রের।
আরও খবর, ২১ জুলাইয়ের ঠিক আগে ব্য়াপক অস্বস্তিতে পড়লেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! যে ২১ জুলাই পুলিশের গুলিতে যুব কংগ্রেস কর্মীদের মৃত্য়ু নিয়ে প্রায় তিন দশক ধরে সিপিএম সরকারকে দুষেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, সেই তিনিই কেন, তাঁর তৈরি কমিশনের রিপোর্টই বিধানসভায় পেশ করেননি, সেই প্রশ্নই আরও জোরালো হল! এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, তখন CPM ছিল না। তখন তৃণমূল কংগ্রেসেরই সরকার ছিল। ২০২৬ সালের নির্বাচনের আগে পর্যন্ত এবিষয়ে, কালকে যাঁরা ভাষণ দেবেন, তাঁদের ভূমিকা নেতিবাচক ছিল, উদাসীন ছিল। যাঁরা ১৫ বছর ধরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভায় নানা গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাঁদের গলাতেও এখন উল্টো সুর। ফিরহাদ হাকিম বলছেন, আউটকামটা আমরা কোনওদিন দেখতে পাইনি। এমনকী শহিদ পরিবারের একাংশ বলছেন, ভেবেছিলাম হয়তো কিছু ভাল রায়টা পাব। ১৫ বছরে কিছু করতে পারেনি। যদিও কালীঘাট তৃণমূলের বক্তব্য়,
শহিদ পরিবারের দায়িত্ব অভিভাবকের মতো মমতা বন্দ্য়োপাধ্য়ায় নিজের কাঁধে নিয়েছেন, সাহায্য় করেছেন, কর্তব্য় পালন করেছেন।
