Kunal Ghosh: বিধানসভার বাজেট বক্তৃতার মাঝে তুমুল উত্তেজনা। যুযুধান দুই তৃণমূল। একদিকে দাঁড়িয়ে কুণাল ঘোষ। অন্য়দিকে আখরুজ্জামান। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনায় যোগ দেন আখরুজ্জামান। স্পিকারের অনুমতিতেই বলতে ওঠেন তিনি। সেই সময়ই তাঁর আসনের সামনে চলে যান কুণাল ঘোষ। বিধায়ককে বলতে শোনা যায়, “আপনি আমার নাম কেটে দিচ্ছেন কেন?” যদিও সেই ‘বাধার’ পরেও নিজের মতোই বক্তৃতা করতে থাকেন আখরুজ্জামান। এদিকে কুণাল হয়ে ওঠেন নাছোড়বান্দা। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কুণালের সামনে চলে আসতে দেখা যায় বিজেপি বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়কে। নিজের জায়গা থেকেই কুণাল ঘোষকে সতর্ক করেন স্পিকার রথীন্দ্র বসু। তারপরেও কুণাল অনড়। এরপরেই স্পিকারের নির্দেশে বিধানসভার মার্শালরা কুণালকে অধিবেশনকক্ষের বাইরে বার করার চেষ্টা করেন। শুরু হয় ধস্তাধস্তি। তারপরেই তাঁকে পাঁজাকোলা করে বাইরে বার করা হয়। এই ঘটনার পরেই ওয়াকআউট করে কালীঘাট তৃণমূলের অন্য় বিধায়করা।
