ABP Ananda LIVE : উত্তরপাড়ার পর বেলেঘাটা, পর পর হামলার মুখে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। এবার রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের। “আমার ওপর পর পর হামলার প্রেক্ষিতে রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ”। “আমার সঙ্গে ছিলেন বৈশ্বানর চট্টোপাধ্য়ায়, ছিলেন কমিশনে নিযুক্ত পুলিশের আইজিও”। “কমিশন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন”। ২৬.০৯.২৬: শ্রীরামপুরে মমতার সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের ওপর হামলা। ২৭.০৯.২৬: বেলেঘাটায় মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ।
আরও খবর,
হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবের পুজো কমিটির কনভেনারকে বেধড়ক মার ! মমতা তৃণমূল নেতা তথা পুজোর কমিটির কনভেনারকে বেধড়ক মার। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ, সিসি ফুটেজ ভাইরাল। আক্রান্ত ১১৫ নম্বর ওয়ার্ডের মমতা তৃণমূলের যুব সভাপতি অরিজিৎ নন্দী। রবিবার রাতে ক্লাবের ভিতরে ছিলেন তৃণমূল যুব সভাপতি, দাবি পুলিশের। ক্লাবের ভিতরে ঢুকে তৃণমূল নেতাকে বেধড়ক মার, ভাইরাল সিসি ফুটেজ। ভাঙচুর করা হয় ক্লাবের সিসি ক্যামেরা, অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। “পুজো কমিটির কনভেনার ক্লাবে বসে রাতে মদ্যপান করছিলেন। ওটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, বিজেপি জড়িত নয়”, বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর সিকদারের। ইমেল মারফত হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ।
