Voice of Eastern India

Kolkata Police | দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের


ABP Ananda LIVE | দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের। জিরো FIR নিয়ে নতুন নির্দেশিকা জারি কলকাতার পুলিশ কমিশনারের । ‘জিরো FIR দায়ের হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট থানায় মামলা পাঠাতে হবে’ । দ্রুত তদন্ত শুরু নিশ্চিত করতে হবে, বার্তা CP-র নতুন নির্দেশিকায় । ‘জিরো FIR হওয়া থানার ওসি ব্যক্তিগতভাবে গ্রহণকারী থানার OC-র সঙ্গে যোগাযোগ করবেন’। ‘সংশ্লিষ্ট থানায় মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করবেন OC’ । ‘মামলা পাঠানোর সময় ঘটনার সমস্ত তথ্য গ্রহণকারী থানাকে জানাতে হবে’। ‘অভিযোগকারীর যোগাযোগের তথ্যও জানাতে হবে গ্রহণকারী থানাকে’। ‘পুলিশ কী কী পদক্ষেপ করছে, তা স্পষ্টভাবে অভিযোগকারীকে জানাতে হবে’। ‘যে থানায় তদন্ত হবে, সেই থানার ওসির নম্বরও অভিযোগকারীকে দিতে হবে’। ‘মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিভিশনের DCP-কে জানাতে হবে’। জিরো FIR নিয়ে নতুন নির্দেশিকা জারি কলকাতার পুলিশ কমিশনারের। 



Source link

Leave A Reply

Your email address will not be published.