Voice of Eastern India

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা


কলকাতা: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা। নারকেলডাঙা ব্রিজের ওপর চিনা মাঞ্জায় আহত বাইক আরোহী। সল্টলেকের মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন, করা হয় অস্ত্রোপচার। 

স্থানীয় সূত্রে পাওয়া খবর, শহরের রাজপথে নারকেলডাঙ্গা ব্রিজের ওপরই আহত হয়েছেন সেই ব্যক্তি চিনা মাঞ্জায়। এর আগেও এমন ঘটনা বারবার দেখা গিয়েছে। মা ফ্লাইওভারে বারবার এমনটা দেখা গিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মা ফ্লাইওভারে তদারকি করেছিলেন একদিন। কিন্তু নারকেলডাঙ্গা মেইনরোডের মত জনবহুল রাস্তা দিয়ে বাইকে করে সেই ব্যক্তি তাঁর গন্তব্যে যাচ্ছিলেন। এরপর ব্রিজে উঠলে গলার কাছে একটি সুতো লাগে। এতটাই আঘাত লাগে, এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।



Source link

Leave A Reply

Your email address will not be published.