Voice of Eastern India

Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন…


কলকাতা: আগে বিজেপির তালিকায় নাম, তারপরে আনুষ্ঠানিক যোগদান। আর প্রায় সঙ্গে সঙ্গেই মনোনয়ন পেশ! রবিবার বিজেপিতে যোগদানের আগেই প্রার্থী ঘোষণা! সোমবার বিজেপিতে যোগদানের কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) ও দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে (Shamik Bhattacharya) পাশে নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ফুল বদলে নিজের ছেড়ে দেওয়া আসনে, নিজেই মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার পদত্যাগী তৃণমূল সাংসদ এবং টলি অভিনেত্রী কোয়েল।

বিজেপিতে যোগদানের আগেই প্রার্থী ঘোষণা! যোগদান করেই মনোনয়ন পেশ করলেন কোয়েল মল্লিক

যোগদানের কয়েক মিনিটের মধ্যেই মনোনয়ন পেশ, কী বলছেন কোয়েল? অভিনেত্রী বলছেন, ‘খুব ভাল লাগছে। এত বড় একটা সুযোগ পেয়ে সম্মানিত মনে করছি। মানুষের সেবা, মানুষের কল্যাণ করার এটা একটা বিশাল বড় দায়িত্ব। সেই কাজটা যেন নিষ্ঠা নিয়ে করতে পারি। এই জায়গাটাকে যেন সম্মান করতে পারি.. ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা।’ দলবদল নিয়ে চূড়ান্ত সমালোচনার শিকার হয়েছেন, কোয়েল মল্লিক। অত্যন্ত স্বল্প সময়ের জন্যই তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। সাংসদও হয়েছিলেন। কিন্তু তৃণমূল ভোটে হেরে যাওয়ার পরে, রাজ্যে সরকার বদল হওয়ার পরে, তৃণমূল থেকে পদত্যাগ করেন কোয়েল। এরপরে বিজেপিতে যোগদান করে, নিজের সেই ছেড়ে যাওয়া পদেই দাঁড়ালেন কোয়েল। কিন্তু যদি ভোটের রেজাল্টটা উল্টো হত? ক্ষমতা বদল যদি না হত রাজ্যের? তাহলেও কি দলবদল করতেন কোয়েল? অভিনেত্রী বলছেন, ‘এইসব প্রশ্নের উত্তর অন্যদিনের জন্য তোলা থাক। আজকের দিনটা একেবারে অন্য কারণে আমার এখানে আসা। কিছু নিয়মনীতি পালন করার জন্য। আজকের দিনটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) সহ গোটা দলকে অনেক ধন্যবাদ যাঁরা আমাকে এই পদটা, এই সম্মানটা দিয়েছেন।

এদিন সাংবাদিক সম্মেলন করে কোয়েল মল্লিক বলেন, ‘আপার হাউসের সদস্য হতে পেরে আজকে আমি সত্যি সম্মানিত এবং ধন্য মনে করছি নিজেকে। শেষ কিছু মাস ধরে যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে বাংলাতে সেটা দেখে আমরা খুবই আনন্দিত মানুষ হিসেবে। পশ্চিমবাংলার মানুষ এমন পরিবর্তনই চায়। রাজ্যের উন্নয়ন, এটাই সবথেকে দরকার।’

 

আরও পড়ুন: Rakul Preet Singh: ‘সৈন্য পরিবারের মেয়ে আমি..’, বাড়িতে আয়কর দফতর হানা দিতেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ



Source link

Leave A Reply

Your email address will not be published.