ABP Ananda LIVE : দক্ষিণেশ্বর থেকে কামাখ্যা, দিকে দিকে শক্তির আরাধনা। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সমাগম। কালীপুজোয় অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির আরাধনা। কালীপুজোর সকাল থেকে মন্দিরে মন্দিরে দর্শনার্থীদের ঢল।
আরও খবর…
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে কালীঘাটে ধুন্ধুমার, গ্রেফতার ২। পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার একবালপুরের ২ যুবক। কালীঘাটকাণ্ডে ৪টি FIR দায়ের করেছে কালীঘাট থানা। পুলিশের উপর হামলার ঘটনায় ২ টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে একটি FIR অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে রয়েছে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধেও FIR করা হয়েছে। পাল্টা বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক-সহ অন্যান্যদের বিরুদ্ধেও FIR দায়ের করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
আরও খবর…
কালীপুজো উদ্বোধনে গিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
“টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে। এবিভিপিকে বলব সাফ করে দিতে হবে। আরশোলা, ছারপোকা, দিমাগি নকশালদের সাফ করতে হবে। যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে সাফ করতে হবে। ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব”, কালীপুজো উদ্বোধনে গিয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
