Voice of Eastern India

Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো


কলকাতা: চোরবাগানের ঘটনার পরেই কালীপুজোয় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আরও কড়া প্রশাসন। ইতিমধ্যেই একগুচ্ছ নিয়ম জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। জানানো হয়েছে, কালীপুজো করতে গেলে, এমনকি বাজি বিক্রি করার সময়ও মানুষের নিরাপত্তার স্বার্থে এই নিয়মগুলি মেনে চলতে হবে। আর এবার, কালীপুজোর আগে কলকাতার বিভিন্ন মণ্ডপ থেকে শুরু করে, বাজিবাজার ঘুরে দেখল পুলিশ। আর এই পরিস্থিতিতেই উঠল, জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে অগ্নিনির্বাপণ সংক্রান্ত একাধিক নিয়ম না মানার অভিযোগ। 

কালীপুজোর নিরাপত্তার দিকে বিশেষ নজর

জানবাজারের কালীপুজো কলকাতার প্রসিদ্ধ কালীপুজোগুলির মধ্যে অন্যতম। রাস্তার ওপরেই বিশাল মণ্ডপ করে এখানে কালীপুজো হয় প্রতিবছর। কেবল একটি কালী প্রতিমা নয়, দেবীর বিভিন্ন রূপকে ফুটিয়ে তোলা হয় একাধিক মূর্তিতে। মূল প্রতিমাতে পুজো হয়। রাস্তার ওপরে এই পুজো হওয়ার কারণে, পুজোর কয়েকটা দিন সাময়িকভাবে এখানে যান নিয়ন্ত্রণও করা হয়। আলোয় মুড়ে ফেলা হয় গোটা রাস্তা। মঞ্চ তৈরী করে রাতের দিকে প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এখানে। রাতভোর চলে পুজো। তবে এবার এই পুজোতেই একাধিক নিরাপত্তার বিষয়ে উঠল প্রশ্ন!

জানবাজার নিয়ে ঠিক কী কী আপত্তি?

আজ জানবাজারের পুজো পরিদর্শনে যান দমকল প্রতিমন্ত্রী, কলকাতা পুলিশ ও দমকল আধিকারিকরা। জানা গিয়েছে, উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি করা হয়েছে জানবাজারে। পাশাপাশি রাস্তার ওপর মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। দমকলের তরফ থেকে এই বিষয়গুলি নিয়ে আপত্তি জানানো হয়েছে। আরও জানানো হয়েছে যে, দমকল বিভাগ থেকে নোটিস দেওয়া হবে জানবাজারের পুজোকে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় এবং তাঁদের প্রত্যেকের এবং দর্শনার্থীদের নিরাপত্তার দিকটা যেন মাথায় রাখা হয়, সেই জন্যই এই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

কী বলছে পুজো কমিটি?

অন্যদিকে আজ পুজোর উদ্যোক্তাদের তরফ থেকে তাঁরা জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাঁরা কোনও নোটিস পাননি। নোটিস পেলে বিষয়টি নিয়ে ভেবে দেখবেন। প্রত্যেক বছরই মঞ্চ তৈরি করে অনুষ্ঠান হয় এবং তাতে সাধারণ মানুষের যাতায়াতের কোনও সমস্যা হয় না বলেই জানানো হয়েছে। যান চলাচল কমে গেলে, রাতের দিকে এই অনুষ্ঠান শুরু হয় বলেই জানানো হয়েছে। তবে দমকলের নোটিস পেলে এবারের পুজোয় কী কী বদল আসে, সেইদিকেই এখন নজর থাকবে। 

 

আরও পড়ুন: Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?

 



Source link

Leave A Reply

Your email address will not be published.